হিরণবালা । পর্ব ১১

ওরা তো শরণার্থী নয়। দাদা আর হিরণ দুজনেই এদেশে এসেছে দেশ ভাগ হওয়ার আগে। দাদা তো পড়াশোনাই করেছে কলকাতায়। তারপর চাকরি পেয়েছে হাওড়ায়। হিরণও চাকরি নিয়েই এসেছে এদেশে। এভাবে দেখলে ওরা তো কালীকান্তবাবুদের মতো নয়। রিফিউজি নয়। কিন্তু আবার অন্যদিক থেকে ভাবলে এ দেশটা তো এখনও ওদেরকে সম্পূর্ণ নিজের করে গ্রহণ করে নেয়নি