হিরণবালা । পর্ব ১৫

গীতা আর এই বাড়িতে থাকবে না ভাবলেই কেমন একটা অদ্ভুত শূন্যতা ওকে গ্রাস করছে। একদিকে আনন্দ হচ্ছে শান্তি পাচ্ছে মনে এই ভেবে যে, একা একাই গীতাকে ও মানুষ করে ফেলল, বিয়েও ঠিক করে ফেলল। আবার ভয়ও পাচ্ছে এই ভেবে যে, গীতা চলে গেলে ওর জীবনে একটা বড়ো শূন্যস্থান তৈরি হবে। সেই শূন্যস্থান কি আর পূর্ণ হবে কখনও