মাটি ব্রতের আখ্যান। পর্ব ২০

স্রোতের বাইরে গেলে সে হারিয়ে যাবে ! অনেক পথ পেরিয়ে মাটিতে শিকড় পেয়েছে, সেটা সে শুন্য হতে দেবে না। বাবা ভেসে গেছেন যেমন। বাবার চিন্তাটা হঠাৎ তাকে নাড়া দিয়ে অস্থির করেছে। মর্ষিত করছে। নীলু জোর করে সব সরিয়ে দিল।