মাটি ব্রতের আখ্যান। পর্ব ৪৪

গঙ্গার কোল ভেঙে একটা উপোসী হাওয়া এসে সাধনের বুকে লাগে, পিঠে ছোঁয়া দেয়, যেন কারও নরম হাত, হেমশশীর হাতের মতো। নিজের মা, জন্ম দিতে গিয়ে স্বর্গে গেছে, বিমাতাকে মা বলা হয়নি। বাবাও যে সাধনের কাছে বিস্মৃত। তার এই শিকড়চ্যুতিতে কোনও অনপনেয় পাপ হয় !