কেবল সম্পাদক নন

উত্তর-পূর্বের, বিশেষতঃ বরাক-উপত্যকার, কবিদের আত্ম-প্রকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বলিষ্ঠ মতামত প্রকাশের বাহনও হয়ে উঠেছিল ‘সাহিত্য’ পত্রিকা। বুদ্ধিদীপ্ত ঝরঝরে গদ্যে বিভিন্ন প্রসঙ্গে লেখা সম্পাদকীয়গুলি এ পত্রিকার সম্পদ। কবিতা লেখা ও পত্রিকা-সম্পাদনার পাশাপাশি জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কখনো আসাম সরকারের আগ্রাসী ভাষানীতির বিরুদ্ধে, আবার কখনো ব্রডগেজ রেল লাইনের দাবিতে তাঁকে পথে নেমে সংগ্রাম করতে দেখেছি আমরা