- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৫, ২০২৩
মাদ্রিদ ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে রোহন বোপান্না–ম্যাথিউ এবডেন জুটি
মাদ্রিদ ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে উঠল রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন জুটি। বৃহস্পতিবার সেমিফাইনালে তাঁরা হারিয়েছে সান্তিয়াগো গঞ্জালেস ও এডওয়ার্ড রজার ভ্যাসেলিন জুটিকে। যথেষ্ট কঠিন লড়াই করেই ফাইনালে উঠতে হয়েছে বোপান্নাদের। শনিবার ফাইনালে বোপান্নাদের সামনে কারেন খাচালভ ও আন্দ্রে রুবেলেভ জুটি।
চলতি এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় বোপান্না ও ম্যাথিউ এবডেন সপ্তম বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন। সেমিফাইনালে ওঠার পথে এই ইন্দো–অস্ট্রেলিয়ান জুটি হারিয়েছিল প্রতিযোগিতার শীর্ষবাছাই নেইল স্কুপস্কি এবং ওয়েসলি কুলহফকে। স্ট্রেট সেটে জিতেছিলেন বোপান্নারা। ম্যাচের ফল ছিল ৬–৩, ৬–২।
সেমিফাইনালে বোপান্নাদের সামনে ছিল অষ্টম বাছাই জুটি সান্তিয়াগো গঞ্জালেস ও এডওয়ার্ড রজার ভ্যাসেলিন। প্রথম ৭–৫ ব্যবধানে হারতে হয় বোপান্নাদের। দ্বিতীয় সেটে তীব্র লড়াই করে ৭–৬ ব্যবধানে জেতেন। তৃতীয় তথা নির্ণায়ক ১০–৭ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান বোপান্না।
চলতি বছরে রোহন বোপান্না ও ম্যাথিউ এবডেনের এটা চতুর্থ ফাইনাল। এই ইন্দো– অস্ট্রেলিয়ান জুটি ফেব্রুয়ারিতে রটারডাম ওপেনে রানার্স হয়েছিল। ওই মাসেই শেষের দিকে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপান্নারা। এরপর মার্চ মাসে ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতেছিলেন। চলতি বছরে তৃতীয় খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে বোপান্নারা। এর আগে ২০১৫ সালে রোমানিয়ার ক্লোরিন মার্জিয়ার সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপান্না।
❤ Support Us







