- প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ২০, ২০২২
চিন সাগরে মস্কো বেইজিংইয়ের যৌথ মহড়া, অপেক্ষা নবতরঙ্গের
চিন আর রাশিয়া সামরিক দিক থেকে পরস্পরে আরও কাছে আসছে। রাশিয়াকে অস্ত্র জোগাচ্ছে তথ্য আর গোপন নয়। এবার আমেরিকা বিরোধী শক্তিধর পূর্ব চিন সাগরে সামরিক মহড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে বুধবার থেকে বাস্তবায়িত হবে তা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত, ঝিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে, সাংহাই ঘেঁষে। লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কম্যান্ড সোমবার জানিয়েছে, দুই শক্তিধর যে কোণ নৌ-হামলাকে রুখতে যৌথ মহড়ার মাধ্যমে তাঁদের মৈত্রী আর পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার প্রদর্শন করবে ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে অত্যাধুনিক মিসাইল ও অন্যন্য সমরাস্ত্র নিয়ে চীন সাগরে ভাসছে তাঁদের নৌবহর। চিন তার কোন কোন অস্ত্র নিয়ে যোগ দেবে, বলেনি তা। চিন-রুশ সম্পর্ক নতুন মোড় নিয়েছে, ইউক্রেন যুদ্ধ দু-দেশকে আরও নিকটস্থ করেছে। চিন সাগরে দুদেশের যৌথ সামরিক মহড়া এই প্রথম। মহড়ায় নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবে আমেরিকা। ওয়াশিংটন সম্ভবত সাগরপারের অন্য কোনও দেশের সঙ্গে মহড়ার নৌজাহাজ ভাসাবে সমুদ্রে । চিন সাগরে অস্ত্র প্রতিযোগিতার বহর বাড়বে, বাড়বে উত্তেজনা।
❤ Support Us







