Advertisement
  • দিন-দুনিয়া
  • নভেম্বর ৬, ২০২১

আফগানিস্তানের উদ্ভুদ পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া, ইরান

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানের উদ্ভুদ পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া, ইরান

১০ নভেম্বর নয়াদিল্লিতে এক উচ্চস্তরীয় বৈঠকের ডাক দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে আফগানিস্তানের তালিবান সরকারের থেকে পড়শি দেশগুলি আদৌ সুরক্ষিত কি না সেই বিষয়ে বৈঠকটি সংগঠিত হবে। বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে।

এদিকে, আফগানিস্তান নিয়ে ভারতের ডাকা কোনো সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ। ইরান ও রাশিয়া আমন্ত্রণ গ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পিকে সেহগল জানিয়েছেন, ‘ভারত কখনওই চায় না আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে কোনও রকম জঙ্গি হানা চালানো হোক দেশে।’ তাঁর মতে, এই বৈঠক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বরাবরই অত্যন্ত গভীর।

এর আগে রাশিয়া ও মধ্য প্রাচ্যের দেশগুলিতে এই ধরনের আলোচনা চললেও ভারতে এই বৈঠক এর আগে হয়নি। কাবুলে তালিবানরাজ শুরু হওয়ার পর থেকেই ভারত-সহ বহু দেশই উদ্বিগ্ন হয়ে পড়ে। অদূর ভবিষ্যতে আফগানিস্তান জঙ্গিদের ‘স্বর্গ’ হয়ে উঠতে পারে এই আশঙ্কা রয়েছে। তাই আগেভাগে আফগানিস্তানে তালেবান সরকার প্রসঙ্গে বিশ্বের দরবারে ভারতের অবস্থান আলোচনার মাধ্যমে স্থির করতে চায় নয়াদিল্লি।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!