- দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১১, ২০২২
৬২ জন সেনার মৃতদেহ ইউক্রেনকে ফিরিয়ে দিল রাশিয়া
ইউক্রেনের ওপর আবার হানা জোরদার করেছে রাশিয়া। সোমবার থেকে ৭৫টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ক্ষেপনাস্ত্র হানায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। পাশাপাশি আহতের সংখ্যা দেড়শ–রও বেশি। রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় রাজধানী কিয়েভসহ ইউক্রেনের দক্ষিণ ও পশ্চিমের বেশ কিছু অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান।
এদিকে, রাষ্ট্রসঙ্ঘে ইউক্রেনের চারটি অঞ্চল অবৈধভাবে রাশিয়ার সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে আলবেনিয়া একটা নিন্দা প্রস্তাব দেয়। এই নিন্দা প্রস্তাবের ব্যাপারে রাশিয়া গোপন ব্যালটে ভোটের দাবি জানায়। রাশিয়ার দাবি প্রত্যাখান করে ভোট দিয়েছে ভারত। এরপর রাশিয়া আলবেনিয়ার প্রস্তাব গ্রহনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায়। ১০৪টি দেশ রাশিয়ার বিপক্ষে ছিল। অন্যদিকে মাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। চীনসহ এই ১৩টি দেশ আলবেনিয়ার প্রস্তাব গ্রহনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পক্ষে ছিল। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল।
ইউক্রেন যুদ্ধে বেলারুশ বরাবরই রাশিয়ার পক্ষে রয়েছে। গত শনিবার ইউক্রেনের সেনাবাহিনীল ক্রেমলিন ও রাশিয়ার সংযোগকারী সেতু ভেঙে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরপরই রাশিয়া ইউক্রেনের ওপর তীব্র ক্ষেপনাস্ত্র হামলা চালায়। পশ্চিম সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। সেই যৌথ টাস্ক ফোর্স পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে। তাছাড়া ইউক্রেনের ওপর রাশিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ সমর্থন করেছে বেলারুশ।
এদিকে, কঠিন আলোচনার পর রাশিয়া ইউক্রেনের ৬২ জন সৈন্যের মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। এই ৬২ জনের মধ্যে ওলেনিভকা কারাগারে নিহত সেনাদের দেহও রয়েছে। ক্রেমলিন নিয়ন্ত্রিত ওলেনিভকা অঞ্চলে বন্দী সেনাদের ওপর গোলাবর্ষণ করা হয়। কিয়েভ যুদ্ধবন্দীদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার গোলাবর্ষণকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। রাশিয়া বলেছে যে, ইউক্রেনীয় বন্দীদের মধ্যে রয়েছে আজভ ব্যাটালিয়নের সদস্যরা, যারা মস্কোর কাছে আত্মসমর্পণের আগে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের শেষ হোল্ডআউট হিসাবে আজভস্টাল স্টিলের কাজকে রক্ষা করেছিল।
❤ Support Us





