Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১২, ২০২২

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের উদ্বেগ । দুপক্ষকে বৈঠকে বসার আহ্বান জানালেন দিল্লি-দূত

মোদি জামানায় পররাষ্ট্রনীতির জয় অব্যাহত ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের উদ্বেগ । দুপক্ষকে বৈঠকে বসার আহ্বান জানালেন দিল্লি-দূত

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করল । সোমাবার, রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি প্রতীক মাথুর বলেছেন, আলাচনার মাধ্যমে রাশিয়া আর ইউক্রেনকে সমস্যার সমাধান করতে হবে। ভারত বরাবর বলে আসছে, যুদ্ধ বিরতি ঘটিয়ে দুপক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে। এক্ষেত্রে আমরা সব ধরনের সাহায্য করব।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ভারতের অবস্থান খুবই পরিস্কার । সে, তার নিরপেক্ষতা বজায় রেখেছে এবং বাধ্যবাধকতার চাপ উড়িয়ে দিয়ে বলেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী অশান্তি ডেকে আনবে । মোদি জামানায় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের পুণঃবিন্যাস হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই । কিন্তু নয়াদিল্লি তার স্বাভাবিক ও পুরনো বন্ধু রাশিয়াকে দূরে সরিয়ে দেয়নি। মার্কিন নিষেধাজ্ঞার চোখ রাঙানি অস্বীকার করে মস্তোর সঙ্গে তার বৈষয়িক লেনদেন অব্যাহত রেখেছে । ভারতের এই অবস্থান খুবই গুরুত্বপূর্ণ । চিনের মতো দেশ, যে কিনা ভারতের প্রতি সদয় নয়, সে যখন সমস্ত দূরত্ব সরিয়ে রাশিয়ার কাছাকাছি চলে এসেছে, তখনও ভারত বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেনি । তার আন্তর্জাতিক কূটনীতির নিরপেক্ষতাকে গুরুত্ব দিয়েই মস্কোর পাশ থেকে দূরে সরে যায় নি । আবার চলমান যুদ্ধেও মস্কোকে ইন্ধন যোগায় নি । এখানেই প্রধানমন্ত্রী মোদির পররাষ্ট্রনীতির অভিমুখ খুবই স্পষ্ট। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এ ব্যাপারে ভারত যে রাষ্ট্রনীতির উপর নির্ভরশীল, সেখানে কোনও ভাঙন নেই । ধারাবাহিকতাই ভারতের কূটনৈতিক শক্তির উৎস। একমাত্র পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারতের সৌহার্দ্য স্থিতিশীল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!