Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৩, ২০২৩

‌অনুমোদন ছাড়াই বিজ্ঞাপনে নাম ব্যবহার। এফআইআর করলেন ক্ষুব্ধ শচীন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অনুমোদন ছাড়াই বিজ্ঞাপনে নাম ব্যবহার। এফআইআর করলেন ক্ষুব্ধ শচীন

কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের অনুমতি ছাড়াই ওষুধের প্রচারের জন্য তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করার জন্য এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশের সাইবার সেল।

শচীন তেন্ডুলকারের বৃহস্পতিবার এই ব্যাপারে মুম্বইয়ের পশ্চিম অঞ্চল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, একটা ওষুধ কোম্পানি অনলাইন বিজ্ঞাপনে তাঁর নাম ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করেছে। শচীনের অভিযোগ, বিজ্ঞাপনগুলি অননুমোদিতভাবে নাগরিকদের অনলাইনে পণ্য এবং পরিষেবা কেনার জন্য বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। যেহেতু তিনি ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে তাঁর নাম এবং ছবি ব্যবহার করার অনুমতি দেননি, সেহেতু তাঁর ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ জানিয়েছেন শচীন।

তথ্য প্রযুক্তি আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৪২০ (‌প্রতারণা)‌, ৪৬৫ (‌জালিয়াতি)‌ এবং ৫০০ (‌মানহানি)‌ ধারার অধীনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শচীনের সংস্থা এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌শচীন তেন্ডুলকারের নাম, ছবি, কন্ঠস্বর অননুমোদিত উপায়ে ব্যবহার করা হয়েছে তাঁর সাথে সম্পর্কিত নয় এমন পণ্য এবং পরিষেবা বিক্রি করার জন্য। এগুলি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং অনলাইনে অননুমোদিত পণ্য এবং পরিষেবাগুলি কেনার জন্য নাগরিকদের বিভ্রান্ত করার খারাপ অভিপ্রায়। আমরা সাইবার সেল বিভাগের কাছে একটা অফিসিয়াল অভিযোগ দায়ের করেছি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এগুলি হাইলাইট করেছি যেখানে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!