Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ২৫, ২০২২

সচিন কন্যা হলুদ আভায় আলোকিত ইনস্টাগ্রাম। সারার ওয়েডিং লুকে মাতল নেটদুনিয়া ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সচিন কন্যা হলুদ আভায় আলোকিত ইনস্টাগ্রাম। সারার ওয়েডিং লুকে মাতল নেটদুনিয়া ।

সোশ্যাল মিডিয়ায় সারা অত্যন্ত জনপ্রিয়। তাঁকে নিয়ে এক আলাদাই উন্মাদনা রয়েছে নেটিজেনদের একাংশের। সম্প্রতি সারা দিল্লিতে গিয়েছিলেন এক বন্ধুর বিয়েতে। ওয়েডিং লুকে মাতালেন নেটদুনিয়া! হলুদ লেহঙ্গায় সচিন কন্যা হলুদ আভা ছড়ালেন সোশ্যালে।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতককে ইনস্টাগ্রামে ফলো করেন ২ মিলিয়ন মানুষ। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে।

নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যাচ্ছে দ্রুত বলিউডেও অভিষেক হতে চলেছেন সারার। চলতি বছর আইপিএলে সারাকে দেখা গিয়েছিল গ্যালারিতে। ভাই অর্জুন ও মুম্বই ইন্ডিয়ান্সের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন তিনি। যদিও অর্জুনকে একটি ম্যাচও খেলায়নি মুম্বই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!