- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৩, ২০২৩
বিচারকদের নিয়ে আপত্তিকর টুইট। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ললিত মোদিকে
আইপিএলের প্রাক্তন প্রশাসক ললিত মোদি বিচারব্যবস্থা সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। এজন্য তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আদালতের ঘেরাটোপে নয়, মোদিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ।
চলতি বছরের ৩০ মার্চ ললিত মোদি টুইট করে বিতর্কিত মন্তব্য করেছেন। সেইসময়ে তিনি টুইট করেন, বিচারপতি অথবা বিচারকদের পকেটস্থ করা যায়। এরপরই সুপ্রিম কোর্ট কড়া ব্যবস্থা নিল।
এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, ললিত মোদিকে এই অত্যন্ত আপত্তিকর মন্তব্য করার জন্যে সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এছাড়া দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, মাদ্রাজ এবং কলকাতা থেকে প্রকাশিত প্রথম সারির সংবাদপত্রগুলিতেও ললিত মোদিকে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দিতে হবে।
গত মার্চে্ ললিত মোদি বিচারব্যবস্থার ভাবমূর্তি কলঙ্কিত করে যে টুইট করেছেন, তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা ঠোকেন সিইউ সিং নামে এক ব্যক্তি। ললিত মোদি টুইটারে বিচারব্যবস্থা সম্পর্কে আপত্তিকর ওই মন্তব্য করার পরে কার্যত রুষ্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, ললিত মোদি কি মনে করেন বিচারব্যবস্থা দুর্বল? ললিত মোদি প্রকাশ্যে ক্ষমা না চাইলে ওঁর বিরুদ্ধে অবমাননার মামলা আনা হবে। সকলেই মনে করেন, যা কিছু বলে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তোলা যেতে পারে। আর বিচারপতিরাও সেটা বিনা বাক্যব্যয়ে মেনে নেবেন।
এদিন ললিত মোদির আইনজীবী এএম সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তাঁর মক্কেল ললিত মোদি নিজের করা ওই মন্তব্যের জন্যে ক্ষমা চাইবেন। এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এও বলেছে, ললিত মোদির এটা মাথায় রাখা উচিত যে আইনের উর্ধ্বে নন তিনি। প্রসঙ্গত, বিচারপতিদের সম্পর্কে ললিত মোদি ওই টুইটটি করার পর থেকে তুমুল বিতর্ক তৈরি হয়। টুইটারে ললিত মোদির ৩০ লক্ষ ফলোয়ার রয়েছে। আর ইনস্ট্রাগ্রামে ওঁর ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষ।
এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, ভবিষ্যতে ললিত মোদি ফের এধরনের মন্তব্য করলে তা গুরুতরভাবে্ দেখবে আদালত।
❤ Support Us






