Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৯, ২০২২

স্থানীয় বিক্ষোভে থমকে গেল শাহিনবাগের বুলডোজার অভিযান, আজ সুপ্রিম কোর্টে দুপুর দুটোয় বসবে শুনানি ।

সুপ্রিম কোর্টে আজ দুপুর ২টায় শুনানি ।

স্থানীয় বিক্ষোভে থমকে গেল শাহিনবাগের বুলডোজার অভিযান, আজ সুপ্রিম কোর্টে দুপুর দুটোয় বসবে শুনানি ।

আবার উত্তেজিত দিল্লির শাহিনবাগ । দক্ষিণ দিল্লি পুরনগিম বুলডোজার নিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নামল। পুরনিগমের কর্মীরা তৎপর । বাসিন্দারাও অনড় । বুলডোজার আটকে প্রবল বিক্ষোভ।এদিকে, অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে দিল্লি পুরনিগমকে সব ধরনের সহায়তা করার আশ্বাস জানিয়েছেন ডিসিপি (দক্ষিণ-পূর্ব) এশা পান্ডে। তিনি বলেছেন, পর্যাপ্ত সংখ্যায় পুলিশকর্মী পুরনিগমের কর্মীদের নিরাপত্তার দায়িত্বে বহাল থাকবে । উল্লেখ্য, পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকার কারণে এর আগে সমস্যায় পড়তে হয় পুরনিগমের কর্মীদের। শাহিনবাগের কাছে কালিন্দি কুঞ্জ-জামিয়া নগর এবং শ্রীনিবাসপুরীতে দক্ষিণ দিল্লি পুরনিগমের দখলদার উচ্ছেদ অভিযান গত সপ্তাহে শুক্রবার পর্যন্ত বাতিল করা হয়েছিল। এরপরই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন পুরনিগমের আধিকারিকরা। দখলদার উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দিকটি নিয়ে বিশেষভাবে আলোচনা চলে। শেষমেশ উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দিকটি আঁটোসাঁটো করতে কোমর বেঁধে নেমে পড়ে দিল্লি পুলিশ।

এবার আটঘাঁট বেধেই দখলদার সরাতে অভিযানের পরিকল্পনা সাজিয়েছে দক্ষিণ দিল্লি পুরনিগম। যদিও দক্ষিণ দিল্লি পুরনিগমের এই তৎপরতাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের একংশের অভিযোগ, বেছে-বেছে নির্দিষ্ট কিছু নির্মাণ ভাঙতেই উদ্যোগী হয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!