Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৩

৩০০ উইকেট ও ৭ হাজার রান। জয়সূর্য, আফ্রিদির সঙ্গে বিশ্ব ক্রিকেটের অনন্য তালিকায় অলরাউন্ডার সাকিব

আরম্ভ ওয়েব ডেস্ক
৩০০ উইকেট ও ৭ হাজার রান। জয়সূর্য, আফ্রিদির সঙ্গে বিশ্ব ক্রিকেটের অনন্য তালিকায় অলরাউন্ডার সাকিব

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে গিয়েছিলেন সাকিব আল হাসান। শনিবার আরও এক আরও একটি কীর্তি গড়লেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন সাকিব।

মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদকে আউট করে ৩০০ উইকেট দখল করে শাহিদ আফ্রিদি, ও সনৎ জয়সূর্যদের মতো অলরাউন্ডারদের পাশে জায়গা করে নিয়েছিলেন সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে একদিনের ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেন।

২০০৭ সালে কলম্বোয় একদিনের ক্রিকেটে জীবনের ৩৯৭ তম ম্যাচে ৩০০ উইকেট ও ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন জয়সূর্য। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে জীবনের ৩৪১ তম ম্যাচে আফ্রিদি এই মাইলস্টোনে পৌঁছন।

একদিনের ক্রিকেটে ২২৮ ম্যাচে মোট ৭০৬৯ রান করেছেন সাকিব। তাঁর ঝুলিতে ৯টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি। অলরাউন্ডার হিসেবে তিনি দ্রুততম ৩০০ উইকেট ও ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন সাকিব। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৩৭১৭ রান করেছেন। সেঞ্চুরির সংখ্যা ১৪। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ৬৬২।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!