- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৫
দিল্লিতে বাংলো উত্তেজনা চরমে। মুখ্যমন্ত্রী আবাসনে আপ নেতাদের ঢুকতে বাধা পুলিশের।
এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাসভবনের দিকে আপের মিছিল । দিল্লির মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে বিজেপি। বিধানসভার আবহে রাজধানীতে ‘শিসমহল’ উত্তেজনা চরমে। বুধবার মুখ্যমন্ত্রীর আবাসন অভিযানে গিয়েছিলেন আপ নেতারা। পুলিশ তাঁদের আটকে দেয়।
বুধবার হাই-ভোল্টেজ রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকলেন দিল্লিবাসী। অরবিন্দ কেজরীওয়ালের শাসনকালে মুখ্যমন্ত্রীর আবাসন বিপুল সরকারী ব্যায়ে অযথা সংস্কার হয়েছে বলে নিশানা দেগেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী বাসভবনের ‘সত্যতা’ প্রকাশ করতে আজ সেখানে আম আদমি পার্টির নেতারা মিছিল করে যান। পুলিশ তাঁদের ঢুকতে বাধা দিলে, উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। বাসভবনের দরজার সামনে কিচ্ছুক্ষণ ধর্নায় বসে পড়েন সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিংহে সহ আপ নেতাকর্মীরা। পরে তাঁরা কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে এগিয়ে যান। যদিও পুলিশ জানিয়েছে, ” অনুমতি ছাড়া কেউ প্রধানমন্ত্রী বাসভবনে প্রবেশ করতে পারবে না। বাসভবনের বাইরের রাস্তায় ১৬৩ ধারা (১৪৪ ধারার অন্তর্গত) প্রয়োগ করা হয়েছে।” অন্যদিকে মুখ্যমন্ত্রী আতসির ‘আবাসন কেড়ে নেওয়ার’ দাবিতে বিজেপি নেতারা সেখানে জড়ো হয়েছে। নির্বাচনের আবহাওয়ায় দিল্লির রাজনীতিতে ‘শিসমহল’ বিতর্ক চরমে উঠেছে।
দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “পুলিশ এবং পিডব্লিউডি আধিকারিকরা বলছেন যে মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে কাউকে ঢুকতে না দেওয়ার জন্য উপরে থেকে নির্দেশ এসেছে। আমি তাদের বলেছি যে আমি মন্ত্রী… এর মানে হল এলজির (Lieutenant Governor) নির্দেশ আছে। তিনি আরো বলেছেন, “পুলিশের এই পদক্ষেপে বিজেপি নিশ্চয় খুশি হবে”। আপ নেতারা বিজেপিকে মুখ্যমন্ত্রীর বাসভবন পরিদর্শন করার এবং কথিত অত্যধিক সংস্কারের অভিযোগ প্রমাণ করতে চ্যালেঞ্জ জানিয়েছেন।
দিল্লির বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি ৫ তারিখে একদফাতেই নির্বাচন হতে চলেছে সেখানে। এর মাঝে মুখ্যমন্ত্রী বাসভবন নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি নিশানা দেগে বলেছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন কয়েক কোটি সরকারি টাকা খরচ করে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনটি সংস্কার করিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাসভবনটিকে ‘শিসমহল’ বলে কটাক্ষ করেছেন। আপ অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। সম্প্রতি আপ নেতা সঞ্জয় বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে বিজেপি নেতাদের তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন দর্শনের আহ্বান জানিয়েছিলেন।
❤ Support Us







