- এই মুহূর্তে
- মে ১৬, ২০২২
শেখ হাসিনা ‘ইয়ং বাংলার’ নবীন সদস্য ।
শেখ পরিবারের দুই প্রজন্ম । শেখ হাসিনা, শেখ রেহানা এবং রাদওয়ান মুজিব সিদ্দিকি ।
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড়ো যুব সংগঠন ‘ইয়ং বাংলার’ নতুন সদস্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বঙ্গ বন্ধুর দৌহিত্র আর আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকি তাঁর ফেসবুক পেজে এ খবর জানিয়ে বলেছেন, প্রধানমনত্রী শেখ হাসিনা ইয়ং বাংলার নতুন সদস্য মনোনীত হয়েছেন । পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে। সিআরআই-কে বাংলাদেশের রাজনীতি ও গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মনে করা হয়। রাদওয়ান মুজিব সিদ্দিকি নেতৃত্বে যুব কর্মীরা এর বহুমুখী কাজ কর্মের সঙ্গে যুক্ত । ইয়ং বাংলার সূচনা ২০১৪ সালে ১৫ নভেম্বর । এর সদস্য সংখ্যা এই মুহূর্তে তিন লাখ। দিন দিন কাজের পরিধি বাড়ছে। নতুন প্রজন্মকে উন্নয়ণমুখী কাজে উদ্ভুদ্ধ করাই এই সংগঠনটির লক্ষ্য।
রাদওয়ান অত্যন্ত সংযত ও পরিশ্রমী সংগঠক । স্বপ্লভাষী। পরিকল্পনা তৈরিতে প্রখর বাস্তববাদী। শেখ রেহানা তাঁর জননী। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও দৈনন্দিন রাজনীতি থেকে তাঁর অবস্থানের দূরত্ব অনেক। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের রূপায়নে তিনি যেমন সতর্ক তেমনি কৌশলপ্রিয়।
❤ Support Us







