- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৭, ২০২৬
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, তুফানগঞ্জে প্রার্থী হবার সম্ভাবনা
ঙ্গলবার দুপুরের পরেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের কথা, তার আগেই শাসকদলে যোগদান করলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং মুহম্মদ আব্দুল মতিন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক। তৃণমূল সূত্রে খবর শিবশঙ্কর পালকে এবার তাঁর জন্মস্থান তুফানগঞ্জ থেকে প্রার্থী করবে তৃণমূল। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে দলে যোগ দেন মঙ্গল সরেন, যিনি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল’ অফিসার হিসেবে কর্মরত।
সোমবার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিআইএম এবং বিজেপি । পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৪৪টি এবং সিপিএম ১৯২টি আসনে প্রার্থী দিয়েছে। সূত্রের খবর, তৃণমূল একসঙ্গে সবকটি ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে, যেখানে একাধিক চমক থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে নজর রয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে। এই দুই কেন্দ্রেই বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীকে। ভবানীপুর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, এবং ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামেও তিনি প্রার্থী হয়েছিলেন। গতবারের মতো এবারও এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
এবারের প্রার্থী তালিকায় বহু নতুন ও তরুণ মুখ দেখা যেতে পারে বলে জল্পনা তুঙ্গে। ফলে তৃণমূলের সম্ভাব্য ‘মাস্টারস্ট্রোক’ কী হতে চলেছে, তা জানতে উৎসুক গোটা রাজ্য। দলে যোগ দিয়ে প্রাক্তন পেসার শিবশঙ্কর পাল বলেন, ‘আমি মাঠের মানুষ। সারাজীবন বাংলার হয়ে খেলেছি। এখন দেখছি দেশের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীদের হেনস্তা করা হচ্ছে। তৃণমূল এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেই আমি এই দলে যোগ দিলাম।’ শেষে নিজের পরিচিত ভঙ্গিতে তিনি বলেন, ‘আমি মাঠের মানুষ, তাই একটাই কথা বলতে চাই— খেলা হবে।’
❤ Support Us





