Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৬, ২০২৫

পড়ুয়াদের কে দিয়ে মিড ডে মিলের বাজার, প্রধানশিক্ষককে শোকজ নোটিশ শিক্ষা দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
পড়ুয়াদের কে দিয়ে মিড ডে মিলের বাজার, প্রধানশিক্ষককে শোকজ নোটিশ শিক্ষা দফতরের

পঠনপাঠন শিকেয় তুলে পড়ুয়াদের মাথায় মিড-ডে মিলের বাজার করানো। জিনিসপত্রের বোঝা চাপিয়ে বাজার থেকে প্রায় ১ কিমি রাস্তা হাঁটিয়ে স্কুলে আনা। অভিযোগ ওঠায় মন্তেশ্বরের ঈশনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কুমুদরঞ্জন হাজরাকে শোকজ করল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, কচিকাঁচা পড়ুয়াদের যে শিশুশ্রমের ছবি উঠে এসেছে তার মূল কতটা গভীরে পৌঁছেছে সে ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের ঈশনা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের দিয়ে মিড-ডে মিলের বাজার করানো, তারপর সেই ভারী মালপত্র মাথায় করে বওয়ানোর অভিযোগ ওঠে প্রধানশিক্ষক কুমুদরঞ্জন হাজরার বিরুদ্ধে। স্থানীয় মানুষজন ও অভিভাবকরা অভিযোগ তোলেন, প্রধানশিক্ষকের মদতেই এমন নিষ্ঠুর ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। বারবার নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি তিনি। মিড-ডে মিলের বোঝা বহন করানোর ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অভিযোগ স্বীকারও করে নেন প্রধানশিক্ষক। শোকজের ব্যাপারে সংশ্লিষ্ট মন্তেশ্বর ব্লকের তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমেল শেখ বলেন, ‘প্রধানশিক্ষককে ঘটনার কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। উনি জবাব দিলে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’ এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেও প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, ‘আমরা ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন। বিভিন্নভাবে অনুসন্ধান করা হচ্ছে। বাচ্ছাদেরকে কীভাবে, কতটা ব্যবহার করা হয়েছে তার তদন্ত করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!