- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৩
সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি ডিকে শিবকুমার, শপথ নেবেন ২০ মে
সোনিয়া গান্ধীর মধ্যস্থতায় কর্ণাটকে উপমুখ্য মন্ত্রীর পথ পেতে চলেছেন দিকে শিবকুমার। মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসবেন তা নিয়ে কর্ণাটকের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দড়ি টানাটানি চলছিল। সিদ্দামাইয়া না দিকে শিবকুমার কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দফায় দফায় এ আই সি সি তে আলোচনা চলছিল। তবে সিদ্দারামাইয়ার মন্ত্রী হওয়া এই বৈঠকে নিশ্চিত হয়ে গেলেও ডিকে শিবকুমারের বিষয়টি ঝুলেছিল। শেষ পর্যন্ত কংগ্রেস সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে দিকে শিবকুমার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাঁর এই পথ প্রাপ্তিতে সোনিয়া গান্ধীর বড় ভূমিকা আছে বলেও কংগ্রেস সূত্রে খবর। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ ২০ মে।
আইসিসি সূত্রে জানা যাচ্ছে সিদ্দারামাইয়া কে মুখ্যমন্ত্রী করার বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে ঠিক করে ফেলার পর দিকে শিবকুমার বেঁকে বসেন। তিনিও মুখ্যমন্ত্রী পদের দাবি করতে শুরু করেন। পরিস্থিতিতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত এ আইসিসির শীর্ষ নেতৃত্ব ঠিক করে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করার কাথা।শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী আইসিসির পিছনে এই সিদ্ধান্তে চূড়ান্ত সম্মতি দেন। এরপরই শিবকুমার মুখ্যমন্ত্রীর পদের দাবি থেকে সরে এসে উপমুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত মেনে নেন।
এদিকে ডিকে শিবকুমারের ভাই দিকে সুরেশ বলেছেন কর্নাটকের স্বার্থের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হলেও এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়।
বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের আজ সন্ধ্যা বেলা একটি বৈঠক হবে।তার পরেই সরকারিভাবে সিদ্দারমাইয়ার মুখ্যমন্ত্রী হওয়ার কথা এবং ডিকে শিবকুমারের উপমুখ্যমন্ত্রী পদপ্রাপ্তির কথা এবং শপথ গ্রহণের তারিখ ঘোষণা করা হবে।
বুধবারই সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার রাহুল গান্ধী,মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপালের সঙ্গে দেখা করেন এবং তাঁদের মধ্যে বৈঠক হয়।
তবে এই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আরও ৪৮ ঘণ্টা , তারও ২৪ ঘণ্টা পর কর্ণাটক মন্ত্রীসভা শপথ নেবে বলে মল্লিকার্জুণ খাড়গের বাসভবন থেকে সাংবাদিকদের জানান রণদীপ সিং সূর্যেওয়ালা। কংগ্রেস সূত্রে খবর ২০ মে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন।
❤ Support Us







