Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১৯, ২০২৫

প্রয়াত জুবিন গর্গ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত জুবিন গর্গ

দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ । সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন তিনি । শুক্রবারই তাঁর গানের অনুষ্ঠান ছিল। তার আগেই সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত হন তিনি । অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে গিয়েই দূর্ঘটনার কবলে পরেন তিনি । বয়স হয়েছিল ৫২ । অসমিয়া, বাংলা সহ বহুভাষার সিনেমায় প্লেব্যাক গেয়েছেন তিনি ।

স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ সমুদ্র তলে শ্বাসরুদ্ধ হয় তার । পরে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । ছিলেন আইসিইউতে । সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক।

মেঘালয়ের তুরায় জন্ম জুবিনের । অল্প বয়সেই মায়ের কাছে সঙ্গীতের তালিম । ১৯৯২ থেকে প্লেব্যাক শুরু । বাংলার প্রখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় গেয়েথেন একাধিক জনপ্রিয় গান । কন্ঠ দিয়েছেন বলিউঠের সিনেমাতেও । প্রীতমের সুরারোপিত গ্যাংস্টার ছবি তে তাঁর গাওয়া গান চিত্তজয় করেছে বহু গুণমুগ্ধের । পাশাপাশি তাঁর অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়েও তৈরি হয় বহু বিতর্ক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!