- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৩
জমি বিবাদের জের, মধ্যপ্রদেশের মোনেরায় গুলিবিদ্ধ একই পরিবারের ছয় সদস্য
জমি বিবাদের জেরে মধ্যপ্রদেশের মোরেনার লেপা গ্রামে এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটলো।
শুক্রবার জমি বিবাদের জেরে নির্বিচারে গুলি চালিয়ে এই ছয় জনকে হত্যা করা হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও রয়েছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ছয়জনের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে রাইফেলের মত এক ধরনের বন্দুক দিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। ফিল্মি কায়দায় একের পর এক গুলি চালানো হয়েছে এবং পরপর মাটিতে লুটিয়ে পড়েছেন ছ’জন। এই ঘটনায় মধ্যপ্রদেশের লেপা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে লেপা গ্রামের বাসিন্দা ধির সিং তোমরের পরিবারের সঙ্গে গজেন্দ্র সিং তোমরের সংঘাতের জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে। ২০১৩ সাল থেকে জমি নিয়ে বিরোধ চলছিল এই দুই পরিবারের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে আদালতের বাইরে দুই পরিবার এই জমি বিবাদ মিটিয়ে নিয়েছিল। শুক্রবার গজেন্দ্র সিং তোমর পরিবার নিয়ে লেপা গ্রামে ফেরে। এর পরই ধির সিং তোমরের পরিবারের লোকেরা ধির সিং তোমরের পরিবারের লোকেদের উপর লাঠি-রাইফেল নিয়ে আক্রমণ শুরু করে। মৃত ছ’জনের মধ্যে গজেন্দ্র সিং তোমর ও তাঁর ২ ছেলে রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই দুই পরিবারের মধ্যে পুরনো শত্রুতা ও বিবাদের পরিণতিতেই এই খুনের ঘটনা ঘটেছে। নিহতের এক আত্মীয় জানাচ্ছেন, শুক্রবার যারা আক্রমণ ও খুনের ঘটনা ঘটিয়েছে অতীতে তাঁদের পরিবারের সদস্যদের হত্যার অভিযোগ আজ যারা খুন হয়েছেন তাদের পরিবারের বিরুদ্ধে করা হচ্ছে। পুলিশ এই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৮ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
❤ Support Us






