Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ১৫, ২০২২

মমতার ডাকে আজ বিরোধীদের বৈঠকে । শারদ রাজি না হলে, গোপালকৃষ্ণ গান্ধী কি সর্বসম্মত প্রার্থী ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার ডাকে আজ বিরোধীদের বৈঠকে । শারদ রাজি না হলে, গোপালকৃষ্ণ গান্ধী কি সর্বসম্মত প্রার্থী ?

আজ বিকেল তিনটায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতাদের সঙ্গে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলবেন তূণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, রনদ্বীপ সিং সুরাজেওয়ালা, সিপিএমের এলমারান করিম এবং সিপিআইএর বিনয় বিশ্বম, এনসিপি নেতা শারদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব উপস্থিত থাকতে পারেন । দিন কয়েক আগে মমতা ২২ বিরোধী নেতাকে এ বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন । কেউই সরাসরি না বলেন নি। কিন্তু বাস্তব চিত্র একটু আলাদা। অনেকেই প্লাস-মাইনাস হিসেব কষতে ব্যস্ত। গতকাল বিমানবন্দর থেকে সোজা শারদ পাওয়ারের জনপথ রোডের বাড়িতে হাজির হন মমতা। দুজনের মধ্যে ৩৫ মিনিট কথা হয়। আলোচনা নিয়ে মুখ খোলেন নি তিনি।

জল্পনা, শারদ পাওয়ার প্রার্থী হতে রাজি নন। বিরোধীদের সর্বসম্মত মুখ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন । মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গাঁধীকে বিরোধীদের প্রার্থী করার জন্য তৎপরতা শুরু হয়েছে। গোপালকৃষ্ণ পণ্ডিত ব্যক্তি। পরিচ্ছন্ন ক্যারিয়ার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। গোপালকৃষ্ণ গান্ধীকে বিরোধীদের প্রার্থী করা হলে কংগ্রেসের আপত্তি থাকার কথা নয়।

গোপালকৃষ্ণ গাঁধী আর গোলাম নবি আজাদ। ফাইল ফটো।

২০১৭ সালে উপ রাষ্ট্রপতি পদের জন্য তাঁকে মনোনীত করা হয়েছিল। কিন্তু তিনি বিজেপির প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান । বিরোধীদের সর্বসম্মত মনোনয়ন না পেলে গোপালকৃষ্ণের প্রার্থী হওয়ার কথা নয়। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। সংবিধানের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। বিশিষ্ট কূটনীতিক হিসেবেও তাঁর কার্যকালের সাফল্য সুবিধিত। গোপালকৃষ্ণের সঙ্গে কয়েকজন বিরোধী নেতা ফোনে কথা বলে তাঁকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন । বল এখন মমতার আয়ত্তে । কংগ্রেসও সর্বসম্মত প্রার্থী চাইছে । নিজের দলের প্রার্থী দিয়ে কাউকে জেতাতে পারবে না। কোনও দলই কংগ্রেসকে সমর্থন করবে না।

বিরোধীদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে বিজেপি। নাটকীয়ভাবে তারা হঠাৎ নিজেদের মনোনীত প্রার্থির নাম ঘোষণা করবে। প্রার্থিত্বের দৌঁড়ে অনেকেই রয়েছেন। গোলাম নবি আজাদের মতো অভিজ্ঞ আর প্রাক্তন কংগ্রেসি মন্ত্রীর উপর গেরুয়া শিবিরের নজর রয়েছে। হাওয়ায় নাজমা হেফতুল্লাহ-র নামও ভাসছে।

সবদিক থেকে খতিয়ে দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমাণএবারের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের সূক্ষ্ণ কৌশল জাহির করবে গেরুয়া শিবির । মনোনীত প্রার্থীকে জেতাতে হলে যে সংখ্যা দরকার, তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। বিজেডি ও টিআরএস এর মতো কংগ্রেস বিরোধী দল গুলির সমর্থন চাইতে পারে । আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রহস্যময় নাটক চলছে। চলতে থাকবে। ভোটের আগেই বিজেপি ‘পর্দা ফাঁস’ করবে।


❤ Support Us
error: Content is protected !!