Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৫, ২০২৩

শুভমানের আর কী করার দরকার আছে ?‌ দাদার হঠাৎ কেন এ মন্তব্য !

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভমানের আর কী করার দরকার আছে ?‌ দাদার হঠাৎ কেন এ মন্তব্য !

৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ইংল্যান্ডের ওভালে স্পিন সহায়ক উইকেট পাওয়া যাবে না। ফাইনালে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রথম একাদশে শুভমান গিলের জায়গা পাকা, মনে করছেন ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‌টেস্ট ক্রিকেটেও শুভমান রানের মধ্যে ছিল। কিন্তু পরে লোকেশ রাহুলকে জায়গা ছেড়ে দিতে হয়। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। একদিনের ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছে। ইতিমধ্যেই নিজেকে স্থায়ী করে তুলেছে। ওভালে ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম একাদশ নির্বাচন করতে বসে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় শুভমানকে প্রথমেই বেছে নেবে। গত ৬–৭ মাসে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। ওর আর কী করার দরকার আছে?‌ এখন টেস্ট দলেও শুভমানের জায়গা পাকা।’‌

লোকেশ রাহুলের খারাপ ফর্মের জন্য ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন চিহ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে লোকেশ রাহুলের স্থলাভিষিক্ত হন শুভমান। স্পিন সহায়ক ইন্দোরের বাইশ গজে তিনি তেমন কিছু করতে পারেননি। কিন্তু ইতিবাচক মানসিকতা এবং শক্তিশালী স্ট্রোক খেলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি বড় রানের অপেক্ষায় রয়েছেন। আমেদাবাদ টেস্টে শেষ পর্যন্ত দুরন্ত সেঞ্চুরি করেন শুভমান। আর এই সেঞ্চুরিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর জায়গা পাকা করে দিয়েছে।
ওভালে ভারতের প্রথম একাদশে যে কজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেলের বাদ পড়ার সম্ভাবনা বেশি। তৃতীয় জোরে বোলার হতে পারেন উমেশ যাদব। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ননশিপের ফাইনালের স্পিন বোলিং কম্বিনেশন নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘‌অশ্বিন ও জাদেজা দুজনেই ভাল। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভাল অবদান রাখে। সুযোগ পেলে ভাল বোলিংও করে । জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। ওভালে তিনজনকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!