Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৩

তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। বললেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’

আরম্ভ ওয়েব ডেস্ক
তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। বললেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’

চিত্র : সংবাদ সংস্থা

সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি। কেস ডায়েরি দেখে ক্ষুব্ধ বিচারপতির প্রক্রিয়া, পর্বতের বাস্তবে মূষিক প্রসব। তিনি বলেছেন, কেন্দ্রীয় গোয়েন্দারা ভালো কাজ করছেন। কিন্তু এত দিনে কেবলমাত্র মোবাইল ফোন ছাড়া আর কিছু উদ্ধার হয়নি। নাটকীয় ভঙ্গিতে তিনি সিনেমার সংলাপ ব্যবহার করে বলেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ অর্থাৎ আরো তথ্যপ্রমাণ সংগ্রহ করতে হবে। স্পষ্টতই, মন্থর গতির কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের ভর্ৎসনা করেন তিনি।

শুক্রবার, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মূল তিন অভিযুক্ত কুন্তল ঘোষ ,তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। তাঁদের আইনজীবীরা জামিনের পক্ষে আবেদন করে সওয়াল করেন। সিবিআই কেন সমস্ত তথ্য ও সাক্ষ্য প্রমাণ সরাসরি আদালতে পেশ করছে না তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। পাল্টা সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, সমগ্র নিয়োগ কেলেঙ্কারিতে দুজন সরকারি আধিকারিকের নাম পেয়েছেন তাঁরা। তবে, শীর্ষ আদালতের রক্ষাকবচ থাকায় তাঁদের নাম সামনে আনা যাবে না। প্রতিপক্ষের আইনজীবীরা কেন্দ্রীয় সংস্থার যুক্তি মানতে নারাজ। তাঁদের ধারণা, কাউকে সাক্ষী হিসেবে উপস্থিত না করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে চাইছেন। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক ২৬ মে পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!