Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২১, ২০২৩

কেন্দ্র বিরোধী আন্দলোন জোরালো করতে ২৯-৩০ মার্চ দিল্লিতে ধরনায় বসবেন মমতা।আদানির গ্রেফতারের দাবিতে বিজয়চকে তৃণমূল সাংসদদের বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্র বিরোধী আন্দলোন জোরালো করতে ২৯-৩০ মার্চ দিল্লিতে ধরনায় বসবেন মমতা।আদানির গ্রেফতারের দাবিতে বিজয়চকে তৃণমূল সাংসদদের বিক্ষোভ

এবার কেন্দ্রের বিরুদ্ধে রাজধানীতে লড়াই জোরালো করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ মার্চ দিল্লিতে দু’দিনব্যাপী অবস্থান ধরনায় বসবেন তিনি। রাজধানীতে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ অবস্থান ধরনায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ সন্ধ্যা পর্যন্ত চলবে এই অবস্থান ধরনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলা লাগাতারভাবেই কেন্দ্রীয় বঞ্চনার শিকার। সামাজিক উন্নয়ন প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ন্যায্য পাওনা মাসের পর মাস আটকে রেখেছে।

এদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদরা রাজধানীর বিজয় চকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলে্ন। ওই তৃণমূল সাংসদদের দাবি, ভারতীয় জীবনবিমা নিগম এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে রক্ষাকবচ দিতে হবে। একইসঙ্গে এদিন বিজয় চকে প্রতিবাদরত তৃণমূল সাংসদরা দাবি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করতে হবে।

এই পরিস্থিতিতে তৃণমূলের কেন্দ্রবিরোধী আন্দোলন আরও জোরালো হতে চলেছে আগামী ২৯ মার্চ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজধানীতে তিনি অবস্থান ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক কারণে। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যকে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পের টাকা দিচ্ছে না। অথচ ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলা ভালো কাজ করেছে। সারা দেশের মধ্যে একমাত্র বাংলাই লাগাতারভাবে কেন্দ্রীয় বঞ্চনার শিকার। কেন্দ্র বাংলাকে কিছুই দিচ্ছে না। রাজ্যের বকেয়া টাকা না মিটিয়ে তা ঝুলিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য টাকাও পাচ্ছে না। গ্রামীণ এলাকায় অতিরিক্ত ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করে রাজ্য সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা পেয়েছে। নিজস্ব কোষাগারের টাকায় রাজ্য সরকার এই কাজ করেছে। এদিকে কেন্দ্র এক্ষেত্রেও বকেয়া টাকা আটকে রেখেছে। চলতি বছরে কেন্দ্রীয় বাজেটেও রাজ্য সরকারের ভাগে কিছুই জোটেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!