Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ২৩, ২০২২

মহার্ঘভাতার দাবিতে পথে সরকারি কর্মচারীদের সংগঠন ।পুলিশের ভূমিকা নিয়ে ফের উঠল অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
মহার্ঘভাতার দাবিতে পথে সরকারি কর্মচারীদের সংগঠন ।পুলিশের ভূমিকা নিয়ে ফের উঠল অভিযোগ

বকেয়া ডিএ-র দাবিতে রাস্তায় সরকারি কর্মচারী । রাজ্য কো-ওর্ডিনেশন কমিটি সহ রাজ্যের ৩০টি সরকারি কর্মচারি, শিক্ষক, শিক্ষিকাদের যৌথ মঞ্চ বুধবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল । মূলত বকেয়া ডিএ পরিষোধ, নিয়োগে স্বচ্ছতা এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগ এই তিন দাবিকে ঘিরেই রাজ্য সরকারি কর্মচারীদের আজকের এই কর্মসূচি ।

আজ দুপুরে রাণী রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হলে ধর্মতলা চত্বরে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে তা ভেঙে এগিয়ে যান সরকারি কর্মচারীরা । বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে । বিধানসভার অধিবেশন চলাকালীন সময়কেই বেছে নিয়ে এদিন অভিযানে নামেন রাজ্য সরকারি কর্মচারীরা । রাজ্য সরকারি কর্মচারীদের এই মিছিলে আজ যোগ দিয়েছিলেন পেনশনভোগীরাও । কয়েকটি বাধা ভেঙে বিধানসভার দিকে সরকারি কর্মচারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের আটকে দেওয়া হয় । বিধানসভার সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাঁধে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে । আহত হন বহু আন্দোলনকারী, বেশ কয়েকজনকে গ্রেফরাতও করে পুলিশ ।

কর্মচারীদের দাবি, ৩৫ শতাংশ ডিএ এখন তাদের পাওনা রয়েছে । এনিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে সরকার বলছে কোনও ডিএ বকেয়া নেই ।প্রয়োজনে নবান্ন ঘেরাও হবে, জানালেন আন্দোলন রত সরকারি কর্মচারীরা।
প্রসঙ্গত, এবিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে এবিষয়ে । কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ দিয়েছে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । সেই মামলার শুনানি এখনও শুরু হয়নি । তবে ডিএ নিয়ে রাজ্য সরকার তাদের অবস্থান বদলায়নি । বিধানসভা অভিযানকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, তাঁদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়েছে । রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কালে সরকারি কর্মচারীদের এরকম জমায়েত লক্ষ্য করা যায়নি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!