- দে । শ
- সেপ্টেম্বর ২৩, ২০২২
গ্রেপ্তার ১০০ পিএফআই সদস্য, প্রতিবাদে উত্তাল দেশ, কেরলে বনধ
ইসলামিক সংগঠনগুলির ওপর কূদৃষ্টি পড়েছে কেন্দ্রীয় সরকারে। এর আগে বেশ কয়েকটি সংগঠনের পেছনে এনআইএ–কে লেলিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন জায়গায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসে তল্লাশি চালায় এনআইএ। এনআইএ–র পাশাপাশি পিএফআই–এর বিরুদ্ধে ইডি–কেও লেলিয়ে দেওয়া হয়েছে।
এদিন জাতীয় তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক, তামিলনাডু, তেলেঙ্গনা, উত্তরপ্রদেশসহ দেশের ১৩টি রাজ্যে পিএফআই–এর অফিসে অভিযান চালায়। এই অভিযানে ১০০–র বেশি নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পিএফআই–য়ের বিরুদ্ধে অভিযোগ, এই সংগঠনের নেতা ও কর্মীরা নাকি সন্ত্রাসে অর্থ সাহায্য, প্রশিক্ষণ শিবির তৈরি, নিষিদ্ধ সংগঠনে যোগদান করতে উৎসাহিত করে। এনআইএ–র সঙ্গে শুক্রবারের অভিযানে ইডি–র আধিকারিকরাও অংশ নেন। ইতিমদ্যেই পিএফআই–এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। ইডি–র দাবি, ওমান, কাতার, বাহারিন, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহিতে পিএফআই–এর কমিটি রয়েছে। সেই কমিটির মাধ্যমে এদেশে অর্থ পাঠানো হয়েছে।
পিএফআই–য়ের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সব অভিযোগ অস্বীকার করেছেন। এনআইএ–র তল্লাশির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। সবথেকে বেশি উত্তাল কেরল। শুক্রবার সকাল থেকেই পিএফআই সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। ১২ ঘন্টার বনধ ডেকেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিএফআই সদস্যরা। একাধিক জায়গায় পিকেটিং শুরু হয়েছে।
❤ Support Us





