- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৯, ২০২২
কর্তৃপক্ষের নির্দেশ তিলক কেটে কলেজে নয়। উত্তেজনা কর্নাটকে
ছবি: সংবাদ সংস্থা ।
কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে মামলা চলছে। তারই মধ্যে বিজয়পুরার ইন্দি শহরের একটি কলেজে এক ছাত্রকে কপালে তিলক কেটে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে । কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, হিজাব বা গেরুয়া স্কার্ফের মতোই তিলকও তো ধর্মীয়ও চিহ্ন— শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক এবং কর্মীদের সঙ্গে পড়ুয়াদের একাংশের বচসা বেঁধে যায়।
চলতি সপ্তাহেই হিজাব-মামলার অন্তর্বর্তী নির্দেশে কর্নাটক হাই কোর্ট হিজাব ও গেরুয়া স্কার্ফ পরে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। তিলক বা সিঁদুর এই তালিকায় নেই। তা সত্বেও কেন কলেজ কর্তৃপক্ষ তিলক পরার উপর নিষেধাজ্ঞা জারি করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
❤ Support Us






