- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২২, ২০২২
আনিসের রহস্যময় মৃত্যু । শাস্তির দাবিতে উত্তাল কলকাতার রাজপথ । যাদবপুরেও প্রতিবাদে সামিল ছাত্ররা । উত্তেজনা বাড়ছে ।
‘আনিস কাণ্ডে, অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠল পার্ক-সার্কাস, যাদবপুর ও উত্তাল কলকাতার রাজপথ । মহানগরের নানা জায়গায় বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্র-ছাত্রীরা । রাস্তায় নেমেছে আলিয়া বিশ্ববিদ্যালয়-সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা । আনিসের মৃত্যুর রহস্য এখনও রহস্যই থেকে গেল । অপরাধীরদের গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । পার্ক সার্কাসেই তাঁদের আটকে দেয় পুলিশ । ছাত্ররা রাস্তায় শুয়ে পড়ে । তৈরি হয় তীব্র যানজট । এসএন ব্যানার্জি রোডেও ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে রাখে পুলিশ । সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত রয়ছেন ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও আনিসের মৃত্যুর প্রতিবাদে উত্তাল । দফায় দফায় বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে তৃণমূলে সংগঠনের ছাত্র এবং কর্মীদের হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি ক্রমশই বেসামাল হয়ে উঠছে । বহু দিন পর কোনও মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে মুখরিত কলকাতা । পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা অনিশ্চিত । সরকার চুপ করে বসে নেই ।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট তদন্ত শুরু করেছে । সাসপেন্ড করা হয়েছে আমতার তিন পুলিস কর্মীকে । ঘটনার দিন রাতে এঁরা দায়িত্বে ছিলেন । ভবানী ভবনে তলব করা হয়েছে থানার ওসি এবং আরও এক অফিসারকে । এঁদের বিরুদ্ধে গাফিলতির যে
অভিযোগ উঠছে, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে ।
❤ Support Us







