Advertisement
  • Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৮, ২০২২

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও ২ পদক, সেমিফাইনালে নরেন্দর, সুমিত

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও ২ পদক, সেমিফাইনালে নরেন্দর, সুমিত

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে একের পর এক পদক জিতেই চলেছেন ভারতীয় বক্সাররা। সুমিতের পর আর এক বক্সার নরেন্দরও পদক নিশ্চিত করেছেন। তিনি দেশকে প্রতিযোগিতা থেকে দ্বাদশ পদক এনে দিলেন।

পুরুষদের ৯২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নরেন্দর মুখোমুখি হয়েছিলেন ইরানের ইমান রমেজানপুর দেলাভারের। ইরানের এই বক্সার নরেন্দরের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ৫–০ ব্যবধানে ইমানকে উড়িয়ে দেন নরেন্দর। নরেন্দর বাউটে নামার আগে ভারতের একাদশতম পদক জয় নিশ্চিত করেছিলেন সুমিত। পুরুষদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বোরোওয়ার্ন কদামদুয়ানকে ৩–২ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন তিনি।

নরেন্দর, সুমিতরা এগিয়ে গেলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ৩ বক্সার। পুরুষদের ৭১ কেজি বিভাগে ২০১৮ এশিয়ান গেমসে রুপোজয়ী বক্সার কাজাখস্তানের আসলানবেক শামবারজেনভ ৪–১ ব্যবধানে পরাজিত করেছেন শচীনকে। পুরুষদের ৮০ কেজি বিভাগে উজবেকিস্তানের আসলোনভ ওজিলজন ৫–০ ব্যবধানে হারিয়েছেন লক্ষ্যকে। পুরুষদের ৯২ কেজি বিভাগে নবীন কুমারকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন কাজাখস্থানের আইবেক ওরালবে।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বরগাঁও (মহিলা ৭৫ কেজি), এবং পারভীন (মহিলা ৬৩ কেজি), বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী বুধবার সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ এছাড়া মিনাক্ষী (৫২ কেজি) এবং প্রীতি (৫৭ কেজি), অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি),  সুইটি বুরা (মহিলাদের ৮১ কেজি), এবং আলফিয়া (মহিলাদের ৮১ কেজি) সেমিফাইনালে খেলবেন। বৃহস্পতিবার পুরুষদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগের বার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ১৫টি পদক জিতেছিল। যার মধ্যে ২টি সোনা, ৫টি রুপো ও ৮টি ব্রোঞ্জ ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!