- দে । শ
- এপ্রিল ১৭, ২০২৩
কমিশনার নিয়োগ বাতিলের আবেদন খারিজ । কমিশনারের নিয়োগ সাংবিধানিক বিধিসম্মত, রায় সর্বোচ্চ আদালতের
নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের শুনানি খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারথনা নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, মামলাটি যেন অন্য বেঞ্চে নিয়ে যাওয়া হয়। বিচারকদ্বয়ের পর্যবেক্ষণ, সাংবিধানিক বিধি মেনে কমিশনার নিয়োগ করা হয়েছে। এখানে কোনো ভুল নেই।
নির্বাচন কমিশনার রূপে অরুণ গোয়েলের নিয়োগে আপত্তি জানিয়ে আদালতে পিটিশন দাখিল করে আসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রাইটস বা এডিআর। আদালত তাঁদের কাছে কোথায় বিধিভঙ্গ হয়েছে তা দেখাতে জানতে চায়। সংগঠনের পক্ষ থেকে আইনজীবী প্রশান্তভূষণ জানান, সাংবিধানিক পদে কোনো শাসকের আজ্ঞাবহ ‘ জো হুজুর’ প্রকৃতির ব্যক্তির বসা উচিত নয় ।
প্রত্যুত্তরে বিচারপতি বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও মুখ্য বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনার নিয়োগ করা হয়েছে, তাকে নিয়ে প্রশ্ন তোলা যায় না। তব্ বিচারপতিদের মধ্যে কারো কারো প্রশ্ন, গোয়েল একজন প্রশাসনিক আমলাহয়ে হঠাৎ গত বছর ১৮ নভেম্বর স্বেচ্ছাবসর নিলেন কেন? যা রহস্য বাড়িয়েছে। এডিআর এর সওয়াল জবাব করতে গিয়ে বলেছেন, কমিশনারের নিয়োগ পদ্ধতি প্রশ্নাতীত নয়। এ বিষয়ে তদন্তের প্রইয়োজন।
❤ Support Us





