Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২০, ২০২৩

দায়রা আদালতে খারিজ আবেদন ! সাংসদ পদে ফিরতে উচ্চ আদালতের দ্বারস্থ রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
দায়রা আদালতে খারিজ আবেদন  ! সাংসদ পদে ফিরতে উচ্চ আদালতের  দ্বারস্থ রাহুল

মোদি পদবী মামলায় রাহুলের অস্বস্তি আরো বাড়ল। সুরাটের দায়রা আদালত কংগ্রেস নেতার সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি  সেশনস কোর্টে  আপীল করেছিলেন। কিন্তু তা  বাতিল হয়ে যাওয়ায় সাংসদ পদে পুনর্বহাল হতে হাইকোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া কংগ্রেস নেতার সামনে আর কোনো পথ খোলা রইল না।

২০১৯ সালে কর্নাটকে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য  করে আইনি জটিলতায় জড়িয়ে  পড়েছিলেন রাহুল ।  সুরাটের বিজেপি বিধায়ক পূর্নেশ মোদির দায়ের করা মামলার ভিত্তিতে গত মাসে সুরাটের জেলা শাসকের  আদালত তাঁকে দুবছরের কারাদণ্ড ও ছয়  বছরের জন্য  সাংসদ পদ বাতিলের রায় দেয়। পাশাপাশি তাঁকে সুযোগ দেওয়া হয়,  উচ্চতর আদালতে আবেদন  না করা পর্যন্ত রায় কার্যকর হবে না। কিন্তু সংসদ দ্রুত তার সাংসদ পদ বাতিল করে দেয়। রাহুলের মন্তব্য নিঃসন্দেহে নিন্দনীয় ও রাজনৈতিক অপরিণতমনস্কতার পরিচায়ক। কিন্তু  ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে  সাংসদ -বিধায়কদের অবমাননাকর অসংসদীয়  মন্তব্যের নজির নেহাত কম নয়। সে বিচারে দেখলে ইন্দিরা পৌত্র লঘুপাপে গুরু দণ্ডের স্বীকার হয়েছেন।  রাহুল উচ্চতর আদালতে সাজা মকুবের  আবেদন করবেন কিন্তু বেফাঁস মন্তব্য করে  বিজেপির  রাজনৈতিক জমিকে আরো প্রশস্ত  যেভাবে তিনি করে দিলেন তাতে কংগ্রেসের চিন্তার অবকাশ থাকছেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!