- এই মুহূর্তে
- মে ১৮, ২০২৩
পুঞ্চে সন্ত্রাসবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার অস্ত্র, নিস্ক্রিয় করল সেনাবাহিনী
জম্মু কাশ্মীরের পুঞ্চে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের ডেরা থেকে উদ্ধার বিস্ফোরক নিস্ক্রিয় করল সেনা
পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের ঘাটি ভেঙে ফেলে। ওই ঘাটি থেকে তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিন রাষ্ট্রীয় রাইফেল এবং স্পেশাল অপারেশন গ্রুপ স্নিফার ডক নিয়ে সালানি জেলায় অভিযান চালিয়ে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি এবং অন্য বিস্ফোরক উদ্ধার করে সন্ত্রাসবাদীদের ওই গোপন ডেরা থেকে। এই বিস্ফোরক সামগ্রী নিস্ক্রিয় করে দিয়েছে বম্ব ডিস্পোজাল স্কোয়াড।
মেনধারের এসএইচও সাজাদ আহমেদ জানান, একটি সন্দেহভাজন আইইডি উদ্ধার করা হয়েছে। গ্রাম প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতেই এটি নিস্ক্রিয় করা হয়েছে।
❤ Support Us






