Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৫, ২০২২

টি২০ ক্রিকেট থেকে অবসর মুশফিকুরের, বড় ধাক্কা বাংলাদেশের

টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা বাংলাদেশের। দেশের হয়ে টি২০ ক্রিকেটে আর খেলতে দেখা যাবে না উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিমকে।

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ ক্রিকেট থেকে অবসর মুশফিকুরের, বড় ধাক্কা বাংলাদেশের

চিত্র সংগৃহীত

টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা বাংলাদেশের। দেশের হয়ে টি২০ ক্রিকেটে আর খেলতে দেখা যাবে না উইকেটকিপার–ব্যাটাসম্যান মুশফিকুর রহিমকে। টি২০ বিশ্বকাপের আগে মুশফিকুর রহিমের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে বাংলাদেশের। তাঁর অবসর চিন্তা বাড়াল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর থেকে সব বিশ্বকাপেই খেলেছেন মুশফিকুর রহিম। টেস্ট ও একদিনের ক্রিকেটে আরও ফোকাস করতে চান বলেই টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দেশের হয়ে না খেললেও ফ্র‌্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে জানিয়েছেন। টুইটারে মুশফিকুর লিখেছেন, ‘‌আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। তবে টেস্ট ও একদিনের ক্রিকেটের ওপর আমার ফোকাস থাকবে। সুযোগ পেলে ফ্রাঞ্চাইজি লিগে খেলব। দেশকে দুই ফরম্যাটে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি।’‌

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দেশের হয়ে ১০২ ম্যাচ খেলেছেন মুশফিকুর। করেছেন ১৫০০ রান। তাঁর নামের পাশে রয়েছে ৬টি আন্তর্জাতিক টি২০ হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান অপরাজিত ৭২। সম্প্রতি টি২০ ক্রিকেটে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এশিয়া কাপেও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই টি২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত। ‌


❤ Support Us
error: Content is protected !!