Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৪, ২০২২

আফগানদের হারিয়েও সেমিফাইনাল নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার কাছে

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানদের হারিয়েও সেমিফাইনাল নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার কাছে

শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মাঠে নামার আগেই তাদের কাজ কঠিন করে দিয়েছিল নিউজিল্যান্ড। দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছিল কিউয়িরা। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেও লাভ হল না অস্ট্রেলিয়ার। সেমিফাইনালের জন্য এখন তাদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচের দিকে। ইংল্যান্ড হারলে তবেই সেমিফাইনালের ছাড়পত্র পাবে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে সুপার ১২ থেকেই বিদায় নিতে হবে অসিদের। আফগানিস্তানকে এদিন মাত্র ৪ রানে হারিয়ে আশা কিছুটা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া।
এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়
আফগানিস্তান। চোটের জন্য অ্যারন ফিঞ্চ ছিটকে যাওয়ায় প্রথম একাদশে নেওয়া হয় ক্যামেরণ গ্রীনকে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে যেদিন সুবিধা করতে পারেননি ক্যামেরণ গ্রীন (৩)। তৃতীয় ওভারে তিনি ফজলহক ফারুকির প্রথম বলে আউট হন। এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার (১৮ বলে ২৫) ও স্টিভ স্মিথ (৪) ষষ্ঠ ওভারে নবীন-উল-হক এই দুজনকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। মিডিল ওর্ডারে লড়াই করেন মিচেল মার্শ(৩০ বলে৪৫) ও মার্কাস স্টইনিস (২১ বলে ২৫)। শেষ দিকে ঝড় তুলে অস্ট্রেলিয়াকে ১৬৮/৮ রানে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩২ বলে ৫৪ রান করে তিনি অপরাজিত থাকেন। নবীন-উল-হক ২১ রানে ৩ উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও ম্যাচে ফিরে আসে আফগানিস্তান। তৃতীয় ওভারেই উসমান ঘানিকে (২) তুলে নেন জস হ্যাজেলউড। আফগানিস্তানকে এরপর টেনে নিয়ে যান রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজকে (১৭ বলে ৩০) তুলে নিয়ে জুটি ভাঙেন রিচার্ডসন। ১৪ তম ওভারের প্রথম বলেই রান আউট হন গুলবাদিন নাইব (২৩ বলে ৪৯)। পরের বলেই ইব্রাহিম জাদরানকে (৩০ বলে ২৬) ফেরান জাম্পা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৪/৭ তোলে আফগানিস্তান। ২৩ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। জাম্পা ও হ্যাজেলউড ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!