Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১, ২০২২

বাটলারের অধিনায়কোচিত ইনিংস বাঁচিয়ে রাখল ইংল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
বাটলারের অধিনায়কোচিত ইনিংস বাঁচিয়ে রাখল ইংল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন

অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হার সেমিফাইনালের রাস্তা কঠিন করে দিয়েছিল ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ইংল্যান্ডের কাছে ছিল মরণবাঁচনের। হারলেই সেমিফাইনালের আশা শেষ। ‘‌ডু অর ডাই’‌ ম্যাচে জ্বলে উঠলেন বাটলাররা। নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাড়িয়ে রাখল ইংল্যান্ড। অধিনায়কোচিত ব্যাটিং করে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন জস বাটলার।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। আগের দুটি ম্যাচের ব্যর্থতা কাটিয়ে জ্বলে ওঠেন বাটলার ও অ্যালেক্স হালেস। ওপেনিং জুটিতে তোলেন ৮১। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মিচেল স্যান্টনা র। তুলে নেন হালেসকে। ৪০ বলে ৫২ রান করেন তিনি। তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ কাজে লাগাতে পারেননি মইন আলি (‌৩)‌। এরপর দলকে টেনে নিয়ে যান বাটলার। এদিন দুরন্ত ব্যাটিং করেন। ঝড় তুলেও বড় ইনিংস খেলতে পারেননি লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২০ রান করে চিনি ফার্গুসনের বলে আউট হন। হ্যারি ব্রুকস (‌৭)‌, বেন স্টোকসরাও (‌৮)‌ রান পাননি। একা লড়াই করেন বাটলার। ৪৭ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি রান আউট হন। নির্ধারিত ২০ ওভারে ১৭৯/‌৬ তোলে ইংল্যান্ড। ৪৫ রানে ২ উইকেট নেন ফার্গুসন।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়েকে হারায় কিউয়িরা। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দেন কনওয়ে (‌৩)‌। ফিন অ্যালেনও (‌১১)‌ রান পাননি। শুরুর দিকে নিউজিল্যান্ডের রান তোলার গতি ভাল ছিল না। অধিনায়ক কেন উইলিয়ামস একদিক ধরে রাখলেও অন্য প্রান্তে ঝড় তোলেন গ্লেন ফিলিপ। এই জুটিই দলকে এগিয়ে নিয়ে যায়। উইলিয়ামসন ও ফিলিপের জুটিতে ওঠে ৯১। উইলিয়ামসনকে (‌৪০ বলে ৪০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন বেন স্টোকস। জিমি নিসাম (‌৬)‌ ড্যারিল মিচেল (৩)‌‌ আউট হতেই জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। কাজে এল না গ্লেন ফিলিপের দুরন্ত লড়াই। ৩৬ বলে ৬২ রান করে তিনি সাম কারেনের বলে  আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে নিউজিল্যান্ড। ক্রিস ওকস ও সাম কারেন ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!