Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৫, ২০২২

খেলরত্ন পাচ্ছেন শরথ কমল

আরম্ভ ওয়েব ডেস্ক
খেলরত্ন পাচ্ছেন শরথ কমল

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য টেবিল তারকা অচিন্ত্য শরথ কমলের নাম সুপারিশ করল বাছাই কমিটি। অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ও কুস্তির অংশু মালিকের নাম। ৪০ বছর বয়সী শরথ কমল ২০২২ কমনওয়েলথ গেমসে তিনটি সোনা ও একটা রুপো সহ মোট চারটি পদক জিতেছেন।

এই বছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য একমাত্র শরথ কমলের নামই সুপারিশ করা হয়েছে। মনিকা বাত্রার পর তিনিই দ্বিতীয় টেবিল টেনিস খেলোয়ার হিসেবে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। টেবিল টেনিসে দেশকে তিনি অনেক সম্মান এনে দিয়েছেন। কমনওয়েল গেমস ছাড়াও এশিয়ান গেমসে দু–দুটি পদক জিতেছেন শরথ কমল।

অর্জুন পুরস্কারের জন্য লক্ষ্য সেন, নিখাত জারিন, দাবাড়ু আর প্রজ্ঞানন্দ, অংশু মালিক এবং সরিতা মোরসহ মোট ২৫ জনের নাম সুপারিশ করা হয়েছে। উল্লেখযোগ্য যে, এই বছর অর্জুন পুরস্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম সুপারিশ করা হয়নি। লক্ষ্য সেন গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অল ইংল্যান্ড ওপেনেও তিনি রানার আপ হয়েছিলেন। টমাস কাপে সোনাজয়ী পুরুষ ব্যাডমিন্টন দলেরও সদস্য ছিলেন লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসে তিনি পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। মিক্সড ইভেন্টে রৌপ্য পদকও জেতেন। বক্সার নিখাত জারিন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তার আগে তিনি ইস্তাম্বুল বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।

অর্জুন পুরস্কারের জন্য যাদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন, সীমা পুনিয়া (অ্যাথলেটিক্স), এলডোস পল (অ্যাথলেটিক্স), অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স), লক্ষ্য সেন (ব্যাডমিন্টন), এইচএস প্রণয় (ব্যাডমিন্টন), অমিত পাঙ্গল (বক্সিং), নিখাত জারিন (বক্সিং), ভক্তি কুলকার্নি (দাবা) ), আর প্রজ্ঞানন্দ (দাবা), দীপ গ্রেস এক্কা (হকি), সুশীলা দেবী (জুডো), সাক্ষী কুমারী (কাবাডি), নয়ন মনি সাইকিয়া (লন বোলস), সাগর ওভালকার (মল্লখাম্ব), ইলাভেনিল ভালারিভান (শ্যুটিং), ওম প্রকাশ মিথারভাল (শ্যুটিং), শ্রীজা আকুলা (টেবিল টেনিস), বিকাশ ঠাকুর (ভারোত্তোলন), অংশু মালিক (কুস্তি), সরিতা মোর (কুস্তি), পারভীন (উশু), মানসী জোশি (প্যারা ব্যাডমিন্টন), তরুণ ধিল্লন (প্যারা ব্যাডমিন্টন), স্বপ্নিল পাতিল (প্যারা সাঁতার), জার্লিন আনিকা জে (বধির ব্যাডমিন্টন)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!