Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৩

বিশ্ববিদ্যালয় প্রবেশিকায় তালিবানি খড়্গ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিদ্যালয় প্রবেশিকায় তালিবানি খড়্গ

বৈষম্যমূলক ‘নারীনীতি’ তালিবান সরকারের অব্যাহত । একের পর এক কোপ পড়ছে বিদ্ধ মেয়েদের অধিকারে। ফেব্রুয়ারি মাসে, আফগানিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা হবে। অসংখ্য ছাত্রী এ পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তাদের সব আবেদন খারিজ করে দিয়ে আফগানিস্তানের শিক্ষামন্ত্রক বলেছে, প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের নাম নথিভুক্ত করা যাবে না।

গোড়া তেকেই দ্বিতীয় তালিবান সরকার মেয়েদের চাকরি-বাকরি, আর উচ্চশিক্ষার ওপর খড়্গহস্ত। আন্তর্জাতিকের চাপ, নারীর অধিকার রক্ষায় সক্রিয় কর্মীদের আন্দোলনকে বিলকুল আমল দিচ্ছে না। মেয়েদের উচ্চশিক্ষাকে রুদ্ধ করতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দরজাও বন্ধ করে দেবার ফরমান জারি করল। আধুনিক বিশ্বে এ এক ভয়াবহ ব্যতিক্রম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!