- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৪
আব্রু বাঁচাতে আপত্তি জানলায়।নয়া তালিবানি ফরমানে প্রতিবাদ বিশ্বজুড়ে
এখন থেকে নারীরা ব্যবহার করবেন এমন কোনো জায়গায় জানলা নির্মাণ করা যাবে না। ঢেকে দিতে হবে সব পুরনো জানালা। আফগানিস্তানে তালিবানি সরকারের সর্বোচ্চ নেতার তরফে জারি করে নতুন নির্দেশিকা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলছে তুমুল সমালোচনা।
د ودانیو جوړولو پر مهال د همسایه ودانۍ پر لور د کړکۍ اېښودلو د څرنګوالي په اړه د عالیقد امیرالمؤمنین حفظه الله تعالی فرمان pic.twitter.com/HKNMbrhDs6
— ارگ – ARG (@ARG_1880) December 28, 2024
গত শনিবার তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে জানিয়েছেন, “নতুন আবাসিক ভবনগুলিতে তৈরি করা যাবে না জানলা। রান্নাঘর, উঠোন, কুয়োতলা যা সাধারণত নারীরা ব্যবহার করেন এমন জায়গায় জানলা থাকলে নারীদের দেখা যায়, যেটি আশালীন কাজের দিকে নিয়ে যেতে পারে।” যেগুলি কোনোমতেই মেনে নিতে চাইছে না তালিবান সরকার।
২০২১ এ ক্ষমতায় আসবার পর থেকেই নারীদের উপর একের পর এক ফতোয়া জারি করেছে তালিবান। পার্ক ও জনবহুল একালায় মেয়েদের প্রবেশ নিষেধ, উচ্চশিক্ষা নিষিদ্ধ করা , কর্মসংস্থান সীমিত করেছে তারা। এছাড়াও জনসমক্ষে মেয়েদের কবিতা পড়া বা গান নিষিদ্ধ হয়েছে। রেডিও বা টেলিভিশনে নারীকণ্ঠ বা ছবি সম্প্রচার বন্ধ করা হয়েছে। জাতিসংঘ ইতিমধ্যেই এইসব পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্যের শাসন’ বলে সমালোচনা করেছে। তালিবান সরকার এর উত্তরে জানিয়েছে, ইসলামিক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে, নারীপুরুষের অধিকার সুনিশ্চিত করতে।
আফগানিস্তানে এই পদক্ষেপগুলির বিরুদ্ধে হয়ে সরব নারীরা । বিক্ষোভের বার্তা ছড়িয়ে পড়ছে কাবুলে। তালিবানের ফতোয়ার বিরুদ্ধে তাদের হাতিয়ার কবিতা, গান, শিক্ষা।
❤ Support Us







