Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৬, ২০২২

গুজরাটে ওদের বলতে কী বোঝালেন অমিত শাহ্। তরজায় মেতে উঠবে ভোটমুখী ময়দান

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটে ওদের বলতে কী বোঝালেন অমিত শাহ্। তরজায় মেতে উঠবে ভোটমুখী ময়দান

গুজরাটের আসন্ন নির্বাচনকে ঘিরে কথা, কুথার ঝড় উঠতে শুরু করেছে। ময়দানে, প্রধান প্রতিদ্বন্দ্বী তিন দল– বিজেপি, কংগ্রেস আর আম আদমি পার্টি। বিজেপি প্রচারে এগিয়ে থাকবে, গ্রাম শহরে শীতের ধুলোয় নরম-গরম ঝড় তুলবে। স্বাভাবিক। মেরুকরণকে নিয়ে আসবে, এও স্বাভাবিক। মুখে হিন্দুত্বের কথা না বললেও, পাকিস্তানের সীমান্ত লোগোয়া রাজ্যের মুসলিমদের টার্গেট করবে না, তা কি হতে পারে !

সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল খেড়া জেলায় ভোটের প্রচার সভায় কী বলেছেন, তা আমরা শুনিনি। সংবাদ মাধ্যমে প্রকাশিত তাঁর বয়ান যদি সত্য হয়, তাহলে বলতে হয় ভোটের প্রাক্কালে দুষ্পাঠ্য অশনি জেগে উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রী নাকি বলেছেন, ২০০২ সালে ওদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে। এর পর রাজ্যে শান্তি ফিরে এসেছে। তথাকথিত রাজনৈতিক বিশেষজ্ঞদের জল্পনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের বলতে মুসলিমদের কথা বলেছেন। গোধরার দুঃস্বপ্নকে উসকে দিয়ে মেরুকরণের রাজনীতিকে ফিরিয়ে আনতে চাইছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে উপবিষ্ট কোনও ব্যক্তি নগ্ন সাম্প্রদায়িকতাকে উসকে দেবেন, দিতে পারেন, তা অবিশ্বাস্য। ‘ওদের’ শব্দটি বহু অর্থকে ধারণ করে। কংগ্রেস ও অন্যান্য প্রতিযোগী দলদেরও বোঝায়। অমিত শাহের বক্তব্যের লক্ষ ধোঁয়াটে। তাঁর ভাষণে ব্যবহৃত ‘ওদের’ নিয়ে তরজা শুরু হয়ে গেছে। কংগ্রেস সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তারা বলেছেন অমিত শাহর বক্তব্য পর্যালোচনা করে নির্বাচন কমিশনে নালিশ জানাবে। এ এক সাম্ভাব্য ঘটনা। গত বিধানসভা ভোটে নরম হিন্দুত্বের লাইন ছিল। ফায়দা হয়নি। এবার সম্ভবত ওই পথে হাঁটবে না। দারিদ্য, নির্বাচিত স্বৈরতন্ত্র, মূল্যবৃদ্ধি ইত্যাদিকে ইস্যু করবে। ভোটের অন্যতম অংশীদার আম আদমিই হয়তো নরম হিন্দুত্ববাদকে জড়িয়ে গুজরাতে পায়ের তলায় জমি খুঁজবে এবং কংগ্রেসের ভোটে ভাগ বসাবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!