Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৬, ২০২৪

বাংলার ফুটবলে আত্মপ্রকাশ টেকনো ইন্ডিয়ার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার ফুটবলে আত্মপ্রকাশ টেকনো ইন্ডিয়ার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের

বাংলার ফুটবলে নবতম সংযোজন টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ফুটবলার বাছাইয়ের কাজ আগেই সেরে ফেলেছিলেন স্পটাররা। সোমবার জাঁকজমকভাবে আত্মপ্রকাশ করল ময়দানের নতুন ক্লাব। মূলত বাঙালী ফুটবলারদের তুনে নিয়ে আসার লক্ষ্যেই এগোবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এমনই জানিয়েছেন ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী।

সোমবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের লোগো, জার্সি উদ্বোধন করা হয়। ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্বও সাড়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, সুমিত মুখার্জি প্রমুখ। দীপক মণ্ডল হেড কোচের দায়িত্ব সামলাবেন। হোসে রামিরেজ ব্যারেটো পরামর্শদাতা হিসেবে সাহায্য করবেন। মেন্টরের ভূমিকা পালন করবেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। মেয়েদের দলও তৈরি করা হবে। ভবিষ্যতে আকাদেমি তৈরিরও পরিকল্পনা রয়েছে।

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ক্রীড়া পরিকাঠামো ব্যবহার করে এগিয়ে চলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আগামী মরশুম থেকেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে। সল্টলেকে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। মে মাসের প্রথম থেকে অনুশীলন শুরু হওয়ার কথা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের ফুটবল কেরিয়ার গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিভা অন্বেষণের কাজ চলবে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রদের তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে চায় ইউনাইটেড স্পোর্ট ক্লাব।

ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী জানান, ‘‌বিভিন্ন স্কুল, কলেজ থেকে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সূচনা হবে। জেলায় ফোকাস করা হবে। সেখান থেকে স্কাউটিং হবে। তৃণমূল স্তরে পৌঁছনো আমাদের প্রাথমিক লক্ষ্য। বিভিন্ন জেলায় ট্রেনাররা যাবেন। দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। উঠতি ফুটবলারদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ, তারকা ফুটবলারও দলে রাখা হবে। যাতে জুনিয়ররা তাঁদের থেকে অনুপ্রাণিত হতে পারে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!