Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৭, ২০২২

‌সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে কার্লসেনকে হারালেন ডি গুকেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে কার্লসেনকে হারালেন ডি গুকেশ

একের পর এক চমক দিয়েই চলেছেন  ডোন্নারুম্মা গুকেশ। এবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস রচনা করলেন ভারতের এই প্রতিভাবান দাবাড়ু। এইমচেস র‌্যাপিড অনলাইন দাবায় মেল্টওয়াটার চ্যাম্পিয়ন্স চেস ট্যুরে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্বের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে তিনি কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করলেন।

১৬ বছর বয়সী ডি গুকেশ এইমচেস র‌্যাপিড অনলাইন দাবার নবম রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন। একসময় ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কার্লসেন গুকেশের কাছে ড্র–য়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কার্লসেনের প্রস্তাব মেনে না নিয়ে খেলা চালিয়ে যেন। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন। এই নিয়ে একদিনের ব্যবধানের ভারতের দুই গ্র‌্যান্ড মাস্টারের কাছে হারলেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। গুকেশের কাছে হারার আগে তিনি রবিবার ভারতেরি আর এক গ্র‌্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসির কাছে সপ্তম রাউন্ডে পরাজিত হয়েছিলেন।

গুকেশের আগে ভারতের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে ম্যাগনাস কার্লসেনকে হারানোর কৃতিত্ব ছিল প্রজ্ঞানন্দ রমেশবাবুর। ১৬ বছর ৬ মাস ১০ দিন বয়সে তিনি কার্লসেনকে হারিয়েছিলেন। আর গুকেশ হারালেন ১৬ বছর ৪ মাস ২০ দিন বয়সে। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েও নিজের খেলায় খুশি নন গুকেশ। তিনি বলেন, ‘‌ম্যাগনাসকে হারানো সবসময়ই স্পেশাল। কিন্তু নিজের খেলায় আমি খুব একটা খুশি নয়। বেশ কয়েকটা ভুল করেছিলাম। কার্লসেন সেই সুযোগটা নিতে পারেননি।’‌ এইমচেস র‌্যাপিড টুর্নামেন্টটি মেল্টওয়াটার চ্যাম্পিয়নস ট্যুরের অংশ এবং এতে ভারতের পাঁচজন সহ মোট ১৬ জন খেলোয়াড় অংশ নিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!