- এই মুহূর্তে
- মার্চ ২৬, ২০২২
গণহত্যা নিয়ে মিউজিয়াম গড়া হবে, ঘোষণা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালকের
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ঘোষণা করে বলেছেন, গণহত্যা নিয়ে মিউজিয়াম তৈরি করবেন তিনি । ইতিমধ্যেই মিউজিয়াম গড়ার জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে জমি চেয়েছিলেন তিনি। প্রবীণ রাজনীতিবিদ তাঁর এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক জানান, মধ্যপ্রদেশের মাটিতে গণহত্যা নিয়ে একটি মিউজিয়াম তৈরি হলে, গোটা বিশ্ব দেখতে পারে এমন ঘটনার নৃশংসতা। আর সেটা থেকে শিক্ষা নিতে পারে।
তাঁর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সাড়া দেন শিবরাজ সিং চৌহান। মিউজিয়াম তৈরির জন্য পরিচালককে জমি দেওয়ার আশ্বাসও দেন। নিজের ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথোপকথনের একটি ভিডিও শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানান ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক।
❤ Support Us







