Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৫

বর্ষবরণে সুরা বাণিজ্যে রেকর্ড বাংলার

পশ্চিমবঙ্গে প্রতি মাসে গড়ে প্রায় ১৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়। শুধুমাত্র কলকাতাতেই ৩০০ কোটির মদ বিক্রি হয়। এবার বছরের শেষ ২ দিনে রাজ্য ১ হাজার কোটি টাকার মদ বিক্রি করে নতুন রেকর্ড বাংলার

আরম্ভ ওয়েব ডেস্ক
বর্ষবরণে সুরা বাণিজ্যে রেকর্ড বাংলার

ডিসেম্বর মাস থেকেই বঙ্গবাসীর উৎসবের নতুন মরশুম শুরু হয়ে যায়। বড়দিন, বর্ষবিদায়, নতুন বছর ছাড়াও পিকনিক ও বিয়েবাড়ির অনুষ্ঠান চলতে থাকে। আর তার সাথে পাল্লা দিয়ে বিক্রি হয় মদ। কিন্তু বর্ষবিদায়-বর্ষবরণে মাত্র ২ দিনে রাজ্যে প্রায় হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠে যাবার জোগাড়। বড়দিন থেকে বর্ষবিদায় বা বর্ষবরণ দুর্গাপুজোর রেকর্ডকেও ছাপিয়ে গেছে।

আবগারি দফতর সূত্রে খবর, গত দুর্গাপুজোর ৪ দিনে রাজ্যে মোট মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। সেখানে ২০ ডিসেম্বর থেকে বড়দিন, নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বেশি। বিক্রি বা চাহিদার নিরিখে দেশি নয়, এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার। নির্দিষ্ট পরিসংখ্যান যদিও এখনও প্রকাশ করেনি আবগারি দফতর।

সম্প্রতি বাজেটে মদের দাম বৃদ্ধি করা হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল এতে বিক্রি কিছুটা কমতে পারে। কিন্তু উৎসবের মরশুমে দামের পরোয়া না করে  অতীতের সব রেকর্ড ভেঙে দিল ‘নেশাতুর’ বঙ্গবাসী । যাতে রাজ্য সরকারের বাড়তি রাজস্বলাভ হয়েছে। বাংলার পাশাপাশি নিউ ইয়ার মরশুমে ৬৮৪ কোটি টাকার মদ বিক্রি করেছে তেলেঙ্গানা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!