Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৩

গৃহযুদ্ধের অগ্নিকাণ্ডে সুদান ভস্ম। রাস্তায় সাড়ে ৩ লক্ষ ! দেশ ছাড়া লক্ষাধিক

ভয়ঙ্করের ফাঁদে দরিদ্রতম দেশ। বেয়াব্রু বন্দুকবাজের পেছনে কোন্‌ নৃশংস অস্ত্রব্যবসায়ী ?

আরম্ভ ওয়েব ডেস্ক
গৃহযুদ্ধের অগ্নিকাণ্ডে সুদান ভস্ম। রাস্তায় সাড়ে ৩ লক্ষ ! দেশ ছাড়া লক্ষাধিক

সুদানে যুদ্ধ বিরতি কার্যত অর্থহীন। সেনা-আধাসেনার লড়াই অব্যাহত। ছিন্নমূল লক্ষ লক্ষ মানুষ। প্রায় তিন সপ্তাহের গৃহযুদ্ধে সুদান ছেড়েছেন অন্তত ১ লক্ষ। সরকার থেকেও নেই। অচল প্রশাসন। উচ্চ পদস্থ সরকারি কর্মীদের বয়ান উল্লেখ করে বিবিসি বলেছে, সুদানের ভেতরেই ঘরবাড়ি হারিয়ে ছিন্নমূল প্রায় সাড়ে তিন লক্ষ সুদানি নাগরিক(৩,৩৪,০৪০)। খারটুমের বাইরে বিভিন্ন মফস্বল শহরেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে।সেনা-আধা সেনার লড়াইয়ের লক্ষ্য কি শুধু ক্ষমতা দখল ? না বাইরের ইন্ধন রয়েছে। পাশেই লিবিয়া, মিশর, সৌদি আরব, ইথিওপিয়া, চাঁদ, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

একসময় সুদানে আমেরিকার ব্যাপক প্রভাব ছিল— এখন দেশের দুই বাহিনী কোন কোন বহিরাগত শক্তির কবলে,বোঝা মুশকিল। মিশরের রাজনীতিতে ওয়াশিংটন অবশ্যই বড়ো ফ্যাক্টর। মিশরের চোখ দিয়ে আমেরিকা সুদানের ওপর নজর রাখছে, এরকম বলা অসম্ভব। দ্বিতীয়ত, আধাসেনার ওপর আল কায়দা জোটের নিয়ন্ত্রণ নেই, একথা বলাও কঠিন। পরিস্থিতি ঘোলাটে। পরস্পরবিরোধী দুই বাহিনী কার হয়ে, কার নির্দেশে ক্ষমতা দখলে মরিয়া, এ ছবি এখনো অষ্পষ্ট।

১৫ এপ্রিল গৃহযুদ্ধ শুরু হয়। গোড়ার দিকে ভাবা হয়েছিল, অচিরে ক্ষমতার লড়াইয়ের অবসান ঘটবে। সামরিক বাহিনীর সঙ্গে পেরে উঠবে না আধা সেনা। বার বার যুদ্ধ বিরতির লঙ্ঘন প্রমাণ করছে, আধা সেনার পেছনে ভিনদেশীয় শক্তি সমর্থন রয়েছে। এরদোগান তুরস্কের নির্বাচন নিয়ে ব্যস্ত। লিবিয়ার অভ্যন্তরীণ  রাজনীতিতে তুরস্কের ভূমিকা সুবিদিত। কিন্তু সরেজমিনে,  দূরের ভূমধ্যসাগরে কোথাও সে নেই। তাহলে কোন অস্ত্রব্যবসায়ী মহামুল্লুকের ফাঁদে পা দিয়েছে বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র সুদান ?

মহামারি প্রায়ই হানা দেয়, গৃহযুদ্ধের ধ্বংস কাণ্ড সমস্ত উৎপাদন থামিয়ে দিয়ে, স্থায়ী দুর্ভিক্ষের পরিস্থিতি খাড়া করবে না, এরকম নিশ্চয়তার ভরসা কোথায়?  ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্য কোনো দেশে দু বাহিনী শান্তি বৈঠকে বসতে পারে। ভূমধ্যসাগর পেরিয়ে তাদের উড়ান জেদ্দার দিকে আদৌ ছুটবে? উড়ছে এরকম প্রশ্ন আর সম্ভাবনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!