Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৫

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক অনুষ্ঠানে প্র‌থমবার ভারতীয় ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক অনুষ্ঠানে প্র‌থমবার ভারতীয় ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্ব

সুইজারল্যান্ড দাভোসে জানুয়ারি ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউএফ) বার্ষিক সম্মেলন। সেখানে বহু দেশের তবড়তাবড় রাজনীতিবিদ, আমলা, মন্ত্রী, অর্থনীতিবিদদের সমাগম। সেখানেই ভারতীয় ডিজিটাল সাংবাদিকতার জন্য একটি যুগান্তকারী মুহুর্ত তৈরি হলো। তিকাম শেখাওয়াত, এই অনুষ্ঠাননে পুনেকার নিউজের প্রতিনিধিত্ব করছেন। ভারতের প্রথম ডিজিটাল খবর সংস্থার প্রতিনিধি হিসাবে হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন – ২০২৫ পূর্ণাঙ্গ প্রতিবেদন করছেন। ডিজিটাল মিডায়ার ক্ষেত্রে নতুন এক ইতিহাসের সূচনা হলো। শুধুমাত্র মর্যাদা পাওয়া নয়, মূলধারার সংবাদসংস্থার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতার নিদর্শন তৈরি হলো। এই অনুষ্ঠানে ইন্ডিয়া টুডে, টাইমস নেটওয়ার্ক, এনডিটিভি, নেটওয়ার্ক-১৮ এবং জি নিউজের মতো বড়ো ভারতীয় সংবাদসংস্থাগুলির আউটলেটগুলির বিশিষ্ট ভারতীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সেখানে তাঁদের পাশাপাশি শেখাওয়াতের উপস্থিতি বিশ্বমঞ্চে স্বাধীন ডিজিটাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তাকে নির্দেশ করছে।

পুনেকার নিউজের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক মুবারক আনসারি বলেছেন, “এই অর্জন দেখায় যে মূলধারা এবং ডিজিটাল মিডিয়ার মধ্যে সীমানা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। ডব্লিউইএফ ২০২৫-এ পুনেকার নিউজের টিকাম শেখাওয়াতের উপস্থাপনা শুধু আমাদের জন্য নয়, ভারতের জন্যও একটি মাইলফলক।

ডিজিটাল সংবাদ মাধ্যম পরিবর্তনশীল আধুনিক দুনিয়ায় মানুষের ক্রমবর্ধমান বিশ্বাসযোগ্যতাকে প্রতিফলিত করে। আমাদের মতো ডিজিটাল সংবাদমাধ্যমের জন্য দাভোসে তিকামের উপস্থিতি প্রমাণ করে যে, সাংবাদিকতার সবচেয়ে বড় নামগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে পুনেকার সংবাদ, যেমন ভাবে দাঁড়ায় প্রত্যেক ভারতীয়ের অধিকারের জন্য।”

অনুষ্ঠান চলাকালীন, শেখাওয়াত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের উল্লেখযোগ্য উপস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করান দর্শকদের। বিশেষ করে ভারতীয় শাখার প্রতিবেদন করেন তিনি। মহারাষ্ট্র প্যাভিলিয়নে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সাথে দীর্ঘ আলাপচারিতা করেছেন। এছাড়াও ২৫ জনের বেশি গণ্যমান্য ব্যাক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। তাঁর সাক্ষাৎকার নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন জেএসডব্লিউ-এর শিল্পপতি সজ্জন জিন্দাল এবং পার্থ জিন্দাল, সেরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ড. রঘুরাম রাজন এবং মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত প্রমূখ।

পুনেকার নিউজের প্রতিষ্ঠাতা অমিত সিং উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, “পুনেকর নিউজের আমাদের ব্যতিক্রমী সম্পাদকীয় দলকে মর্যাদাপূর্ণ দাভোস ৫৫তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অসামান্য প্রতিবেদন করবার জন্য অভিনন্দন জানাতে পেরে আমি রোমাঞ্চিত। পুনে জেলার প্রথম প্রাদেশিক ইংরেজি সংবাদমাধ্যম হিসেবে আমাদের গড়ে ওঠা। আমাদের সম্পাদক তিকম শেখাওয়াত, অনুষ্ঠানের প্রতিটি দিক কভার করেছেন। বিশিষ্ট ব্যক্তি, তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়িক ব্যক্তিত্বদের চমৎকার সব সাক্ষাৎকার নিয়েছেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টার জন্য বিশেষ প্রশংসার দাবিদার তিনি।”

শেখাওয়াত কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন। এছাড়াও প্রয়াগ খোসে, একজন তরুণ পুনে-ভিত্তিক উদ্যোক্তা, ডাঃ এমএমআরডিএ কমিশনার সঞ্জয় মুখার্জি এবং জলশক্তি মন্ত্রকের উপদেষ্টা কুমারের মতো ব্যক্তিদের বক্তব্যের প্রত্তিবেদন করেছেন।

ভারতের সরকারের নীতি ও উদ্যোক্তাদের উদ্যোগের তাৎপর্য তুলে ধরার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, শেখাওয়াত মন্তব্য করেছেন, “ডব্লিউইএফ ২০২৫ সত্যিই ভারতের উজ্জ্বল মুহূর্ত প্রদর্শন করেছে, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের সাথে, বিশ্বের কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে৷ ডিজিটাল মিডিয়া, যা এখন ভারতের মিডিয়া জগতের উল্লেখযোগ্য অংশ, ভবিষ্যতেও এই ধরনের প্রতিনিধিত্ব করবে৷ বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের কথা তুলে ধরবোই আমরা। তিনি আরও যোগ করেছেন, “এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পুনেকার নিউজের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়। দাভোস থেকে আমাদের সরাসরি সম্প্রচারের লক্ষ্য হল বিশ্বব্যাপী ভারতীয়দের এই ঐতিহাসিক মুহূর্তের সাথে সংযুক্ত করা এবং বিশ্বব্যাপী সাংবাদিকতার জগতে ডিজিটাল সাংবাদিকতার প্রাসঙ্গিকতা নিশ্চিত করা।”

শেখাওয়াতের কৃতিত্ব ভারতের ডিজিটাল সাংবাদিকতার বিবর্তনকে তুলে ধরে। মুলধারার সংবাদমাধ্যমের বাইরে স্বাধীন ডিজিটাল মিডিয়ার লড়াইকে চিহ্নিত করে। বিশ্বের প্রতিটি কোণা থেকে ঘটনা উঠে আসে এই মাধ্যমের হাত ধরে। তাঁর অক্লান্ত সরাসরি সম্প্রচারের মাধ্যমে, তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং শিল্প কথোপকথনে ভারতের কথা তুলে ধরেছেন।

পুনেকার নিউজ হল পুনের নেতৃস্থানীয় ডিজিটাল সংবাদ মাধ্যম। মাসিক ৫০ লক্ষেরও বেশি দর্শক তাঁদের দেখেন। ফেসবুকে ১.৭ লক্ষ ফলোয়ার এবং ইন্সটাগ্রামে ১ লক্ষ, এক্স হ্যান্ডেলে-এ ৩৫,০০০ এবং ইউটিউবে ২০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে তাঁদের। এই প্ল্যাটফর্ম সঠিক, সময়োপযোগী, এবং সম্প্রদায়-কেন্দ্রিক প্রতিবেদনের জন্য পরিচিত। পুনের বাসিন্দাদের জন্য খবরের একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠছে ক্রমশ। স্থানীয়, জাতীয় এবং বিশ্বের বড়োছোটো অনুষ্ঠানগুলি থেকে তাঁদের প্রায়শ প্রতিবেদন করতে দেখা যায়। পুনেকার নিউজ স্বাধীন সাংবাদিকতায় নিজস্ব মানদণ্ড স্থাপন করেছে। ভারতের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল মিডিয়ার দুনিয়ায় বিশেষ স্থান রয়েছে তাঁদের।

দাভোসে এই ঐতিহাসিক মুহূর্তটি পুনেকার নিউজের জন্য তো বটেই সামগ্রিকভাবে ভারতীয় ডিজিটাল সংবাদমাধ্যমের সব প্ল্যাটফর্মের জন্য বিশেষ গুরুত্বপুর্ণ হয়ে ওঠে। আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্ব করাবার ক্ষেত্রে তাদের ভূমিকাকে শক্তিশালী করে তুলেছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!