Advertisement
  • এই মুহূর্তে
  • সেপ্টেম্বর ৩, ২০২২

গোবিন্দ নস্কর প্রয়াত, মুথ্যমন্ত্রীর শোকবার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
গোবিন্দ নস্কর প্রয়াত, মুথ্যমন্ত্রীর শোকবার্তা

বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী গোবিন্দ নস্করের জীবনাবসান হল। শুক্রবার রাতে। বয়েস হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গোবিন্দ নস্কর। সল্টলেকে নর্থ সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। দেড়মাস ধরে।

একসময় কংগ্রেস করতেন।গোবিন্দ চন্দ্র নস্কর ১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন। কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী ছিলেন তিনি।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে বনগাঁ লোকসভা আসনে সাংসদ নির্বাচিত হন। ২০১৬ সালে বাসন্তী বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে রাজ্য রাজনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়েন। ভদ্র শিক্ষিত, মার্জিত রুচির মানুষ। পারিবারিক ঘরানায় রাজনীতি ছিল, সে উত্তরাধিকারের সঙ্গে বাড়তি যোগ্যতা অর্জন করেছিলেন গোবিন্দ নস্কর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!