Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১৩, ২০২৩

সিবিআই-ইডির তদন্ত নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অভিজিত: নিয়োগ দুর্নীতির মাথা এখনো স্পর্শের উর্ধ্বে ! কোমরের উপরেও পৌঁছতে পারেন নি তদন্তকারীরা।নিয়োগ দুর্নীতির এত টাকা কোথায় গেল ?

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিআই-ইডির তদন্ত নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অভিজিত: নিয়োগ দুর্নীতির মাথা এখনো স্পর্শের উর্ধ্বে ! কোমরের উপরেও পৌঁছতে পারেন নি তদন্তকারীরা।নিয়োগ দুর্নীতির এত টাকা কোথায় গেল ?

সিবিআই আর ইডির তদন্তকর্মে কি ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, দুর্নীতির মাথারা দূরে পরে রইল, এখনো কোমর পর্যন্ত পৌঁছতে পারেননি তদন্তকারীরা। ওঁরা দুর্নীতির উৎসে পৌঁছতে না পারলে, কী করতে হবে, তা আমি জানি। বৃহস্পতিবার, কুন্তলের মামলার শুনানিতে মহামান্য বিচারপতি কোনো রকম রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, এ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা ‘দালাল’। তবে, বলেননি, দুর্নীতির প্রকৃত কারিগররা এখনো স্পর্শের বাইরে। বলেছেন, অবৈধ নিয়োগের টাকা কোথায় গেল, সে সব ঠিকানা খুঁজে বের করতে হবে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, তদন্তকারীরা এত দিন জুড়ে কী করছেন, কোমরের ওপরে যেতে পারেন নি। এবার ‘আপনারা মাথা পর্যন্ত পৌঁছোতে না পারলে, কী করতে হবে, তা আমরা জানি।

আরো একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি। বলেছেন, কুন্তলের চিঠির প্রসঙ্গ ছুঁয়ে অভিষেক বন্দ্যোপাধায়কে সিবিআই বা ইডি প্রশ্ন করতে পারবে। তাঁর এ মন্তব্যের দেড় ঘণ্টার মধ্যেই টুইট করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, নিজেকে হিরো বানাবার চেষ্টা হচ্ছে, সরাসরি রাজনীতিতে আসুন। কুণাল তাঁর বিবৃতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় কিংবা অন্য কারো নাম উল্লেখ করেননি। তবু কেন প্রশ্ন উঠছে, কুণালের লক্ষ্যে হাইকোর্টের একজন নির্দিষ্ট বিচারপতি নন তো ? কুণাল টুইট বার্তায় বলেছেন, ‘কোনো কোনো ক্ষেত্রে বিচারপতির আসনের অপব্যবহার করা হচ্ছে। নিজেকে হিরো সাজানোর চেষ্টা চলছে। এতে বিচার ব্যবস্থার সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। ওই চেয়ার ছেড়ে সরাসরি রাজনীতিতে আসুন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!