- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৩
সামসেরগঞ্জের ভাঙ্গন রোধে ১০০ কোটির বরাদ্দ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী: ইন্দো -ফারাক্কা -বাংলাদেশ জলচুক্তি যখন হয়, তখন ৭০০ কোটি টাকা বাংলার পাওয়ার কথা ছিল। এই টাকা এলাকাবাসীর উন্নয়নের জন্য দেওয়া কথা থাকলেও এক পয়সা এখনও পাওয়া যায়নি
চিত্র সৌজন্য: মঙ্গাবে ডট কম
সামসেরগঞ্জের গঙ্গার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। জমি বাড়ি সব গ্রাস করে নিচ্ছে। সাধারণ মানুষের জীবনযাপনে এই ভাঙ্গনের ফলে বড় রকমের প্রভাব পড়ছে। শুক্রবার সামসেরগঞ্জের ভাঙন কবলিত পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বললেন, “বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র।’ তাঁর অভিযোগ, ‘ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।”
মুখ্যমন্ত্রী সামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন রোধে নদীবাঁধ মেরামতের জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার কথা ঘোষণা করলেন। তাছাড়া মুখ্যমন্ত্রী ভাঙ্গন রোধে এবং ফারাক্কার সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। মুখ্যমন্ত্রী বলেন, “প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। নদীতে স্রোত এবং চড় পড়া বাড়ছে। ফারাক্কা ব্যারাজ সংক্রান্ত সমস্যা বহুদিনের। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আমরা বারবার কথা বলছি। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইন্দো -ফারাক্কা -বাংলাদেশ জলচুক্তি যখন হয়, তখন ৭০০ কোটি টাকা বাংলার পাওয়ার কথা ছিল। এই টাকা এলাকাবাসীর উন্নয়নের জন্য দেওয়া কথা থাকলেও এক পয়সা এখনও পাওয়া যায়নি।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সামসেরগঞ্জের জন্য গতকাল ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এখনকার পরিস্থিতি যে উদ্বেগজনক আকার নিয়েছে তাতে ভাঙ্গন রোধে ১০০ কোটি টাকা বরাদ্দ করলাম। এই টাকা রাজ্যের সেচ দফতর থেকে এবং পরিবেশ দফতর থেকে ৫০ কোটি করে মোট ১০০ কোটি টাকা খরচ করা হবে।”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০০ দিনের কাজে খাটিয়েছে, টাকা দেয়নি। এই টাকা দেওয়া বাধ্যতামূলক হলেও দিচ্ছে না। ১০০ দিনের কাজে পর পর পাঁচবার বাংলা প্রথম হল, একটা টাকা দেয়নি। ওরা রাজনীতি নিয়ে , প্ররোচনা নিয়ে মাথা ঘামায়। যদি মাথাটা সঠিক কাজে ব্যবহার করতো তাহলে প্রকৃতি রূপসী বাংলার রূপে আরও রূপান্বিত হয়ে উঠতো। মুখ্যমন্ত্রী এদিন ৮৬ জনের হাতে জমির পাত্তা তুলে দিয়েছেন।
❤ Support Us








